• সিলেট, রাত ৯:০৬, ৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

মানব কল্যাণে সবাইকে এগিয়ে আসতে হবে

admin
প্রকাশিত এপ্রিল ৪, ২০২৬
মানব কল্যাণে সবাইকে এগিয়ে আসতে হবে

Manual2 Ad Code

মানব কল্যাণে সবাইকে এগিয়ে আসতে হবে
বর্ণীতে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা

প্রেসবিজ্ঞপ্তি

Manual3 Ad Code

সিলেট ব্যুরো অসহায় ও আর্তমানবতার সেবায় শুধু স্রষ্টার সন্তুষ্টি পাওয়া যায় না, মানুষের ভালোবাসা মেলে। মানুষের অসহায়ত্ব দূর করার সুযোগ মেলে, যা ইহকাল ও পরকালের কল্যাণ সাধিত হয়। মহান সৃষ্টিকর্তার কাছে মানবসেবা ইবাদত স্বরূপ। অসহায় দরিদ্র মানুষের মনের দুঃখ গোছানোর মত আনন্দ আর কিছুতে নেই। এতিম অনাত সহায়তা ও তালবে ইলিমদের দীনের শিক্ষা গ্রহণের সুযোগ তৈরি করে দিলে দুনিয়া এবং আখেরাতে তার ফল পাওয়া যায়। মানুষের মুখের হাসি ফোটাতে আমাদের সকলকে যে যার জায়গা থেকে এগিয়ে আসতে হবে।

Manual6 Ad Code

 

Manual6 Ad Code

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় পীরে কামেল আল্লামা আব্দুর রহমান বর্ণী রহ. প্রতিষ্ঠিত রহমানিয়া টুকা হাফিজিয়া দাখিল মাদ্রাসা ও এতিমখানায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান ও আল্লামা বর্ণী রহ. স্মারক গ্রন্থের প্রকাশ উপলক্ষ্যে মত বিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।

বর্ণী সাহেবজাদা মাওলানা মোহাম্মদ আব্দুল আজিজের সভাপতিত্বে এবং সাহেবজাদা ও মাদ্রাসার সুপার মাওলানা মুহাম্মদ আব্দুল আলিমের পরিচালনায় সংবর্ধনা সভায় সংবর্ধিত ব্যক্তি ছিলেন বিয়ানিবাজার কামিল মাদ্রাসার প্রাক্তন (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ, যুক্তরাজ্য প্রবাসী ও লন্ডন অক্সফোর্ড জামে মসজিদের খতিব, বিশিষ্ট আলেমে দীন মাওলানা হেলাল আহমদ খান।

Manual7 Ad Code

এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ’র মহাসচিব অধ্যক্ষ মাওলানা এ.কে.এম. মনোয়ার আলী। বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জের হবিবপুর কেশবপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হাকিম, সিনিয়র সাংবাদিক ও দৈনিক রূপালী বাংলাদেশের সিলেট ব্যুরো প্রধান কবি সালমান ফরিদ, মাথিউরা ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মুফতি তকি উদ্দিন। বক্তব্য রাখেন, বিয়ানীবাজার সহকারী শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক হোসেন আহমদ, সায়রা মুক্তাদির মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল হামিদ, রহমানিয়া টুকা হাফিজিয়া দাখিল মাদ্রাসার সহ-সুপার মাওলানা মাহফুজুর রহমান, প্রমুখ। পরে আল্লামা আব্দুর রহমান বর্ণী রহ. এর জীবন ও কর্ম নিয়ে প্রকাশিতব্য স্মারক প্রকাশনা কমিটি গঠন করা হয়। আগামী বছর ফেব্রুয়ারির আগে গ্রন্থটি প্রকাশিত হবে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com