• সিলেট, সন্ধ্যা ৭:৫৯, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রধানমন্ত্রী আপ্রাণ চেষ্টা করছেন যেন জ্বালানির দাম না বাড়ে: চিফ হুইপ

admin
প্রকাশিত এপ্রিল ৪, ২০২৬
প্রধানমন্ত্রী আপ্রাণ চেষ্টা করছেন যেন জ্বালানির দাম না বাড়ে: চিফ হুইপ

Manual7 Ad Code

চিফ হুইপ মো. নূরুল ইসলাম। সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী আপ্রাণ চেষ্টা করছেন যেন জ্বালানির দাম না বাড়ে: চিফ হুইপ

অনলাইন ডেস্ক

Manual1 Ad Code

 

Manual2 Ad Code

 

বিশ্বে তেলের দাম বাড়লেও বাংলাদেশে এখনও তেলের দাম সেভাবে বাড়ানো হয়নি উল্লেখ করে চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেছেন, দেশে জ্বালানির দাম যেন না বাড়ানো হয় সেজন্য প্রধানমন্ত্রী আপ্রাণ চেষ্টা করছেন।

শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত ‘স্বাস্থ্য সুরক্ষায় ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার আইন শক্তিশালী করার প্রয়োজনীয়তা’ শীর্ষক নীতি সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণার (উবিনীগ) সহযোগিতায় তামাকবিরোধী নারী জোট (তাবিনাজ) এই সংলাপের আয়োজন করে।

জ্বালানি তেল ও বৈশ্বিক সংকট প্রসঙ্গে চিফ হুইপ বলেন, বিশ্বে তেলের দাম বাড়লেও বাংলাদেশে এখনও তেলের দাম সেভাবে বাড়ানো হয়নি। প্রধানমন্ত্রী আপ্রাণ চেষ্টা করছেন যেন জ্বালানির দাম না বাড়ানো হয়। পাকিস্তানে তেলের দাম ডাবল হয়েছে, শ্রীলঙ্কা বা নেপালে স্কুল বন্ধ হয়েছে। প্রধানমন্ত্রী বাহুল্য খরচ কমাতে নিজের বহর নিয়ে যাওয়া বন্ধ করে দিয়েছেন। সংসদে তিনি নির্দেশ দিয়েছেন, যাতে এসির টেম্পারেচার ২৫ এর নিচে না নামানো হয়। তিনি নিজের রুমেও অধিক আলো বা এসি ব্যবহার করেন না শুধু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য। এসব ভালো কাজের জন্য প্রধানমন্ত্রীকে আমাদের ধন্যবাদ জানানো উচিত।

মো. নূরুল ইসলাম বলেন, বর্তমান সরকার তামাক নিয়ন্ত্রণে অত্যন্ত আন্তরিক। আমরা তামাকের ব্যবহার সম্পূর্ণরূপে নির্মূলের চেষ্টা করব। যদি নির্মূল করতে নাও পারি অন্তত এর ব্যবহার আর বাড়তে দেব না। মানবসম্পদ ছাড়া আমাদের আর কোনো সম্পদ নেই। মানবসম্পদকে রক্ষা করতে হলে তামাক রোধ করা জরুরি। বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশগুলোর একটি। এখানে একজন তামাক সেবন করলে পাশের ১০ জন আক্রান্ত হন। তাই তামাক রোধের কোনো বিকল্প নেই। এটা আমরা সবাই জানি, এখন দরকার কার্যকর পদক্ষেপ।

অনুষ্ঠানের শুরুতে সংক্ষিপ্ত উপস্থাপনার মাধ্যমে বাংলাদেশে তামাক নিয়ন্ত্রণে বিএনপি সরকারের পদক্ষেপ, ভিডিও চিত্রসহ তামাক ব্যবহারের ভয়াবহ চিত্র ও ক্ষতিকর দিক তুলে ধরা হয়। অনুষ্ঠানে তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ-২০২৫ কে আইনে রূপান্তরের জোর দাবি জানানো হয়।

Manual5 Ad Code

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডা. সোহেল রেজা চৌধুরী। এ সময় তাবিনাজ ও উবিনীগের নেতৃবৃন্দ ও ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন

Manual8 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com