• সিলেট, সকাল ১০:০৮, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে দুর্নীতিবিরোধী গণশুনানি ২৩ নভেম্বর, জানানো যাবে অভিযোগ

admin
প্রকাশিত নভেম্বর ১৬, ২০২৫
সিলেটে দুর্নীতিবিরোধী গণশুনানি ২৩ নভেম্বর, জানানো যাবে অভিযোগ

Manual5 Ad Code

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য, গড়বে আগামীর শুদ্ধতা’ স্লোগান নিয়ে আগামী রবিবার (২৩ নভেম্বর) সিলেটে অনুষ্ঠিত হচ্ছে দুর্নীতিবিরোধী গণশুনানি।

Manual1 Ad Code

দুর্নীতি দমন কমিশন (দুদক) আয়োজিত এ অনুষ্ঠানে সহযোগিতা করছে সিলেট জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি।

সিলেটের রিকাবিবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে সকাল ৯টায় গণশুনানি শুরু হবে। এতে অতিথি হিসেবে থাকবেন দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন, কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবর আজিজি এবং কমিশনার (অনুসন্ধান) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ।

গণশুনানিতে ঘুষ, ক্ষমতার অপব্যবহার, সরকারি সম্পদ ও অর্থ আত্মসাৎ, অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ জানানো যাবে।

অভিযোগ জমা দেওয়া যাবে ২১ নভেম্বরের মধ্যে সরাসরি দুদকের সিলেট কার্যালয়ে (বাগবাড়ী এতিম স্কুল রোড), জেলা প্রশাসকের কার্যালয়ের গেইটে অথবা রিকাবিবাজারে স্থাপিত অভিযোগ গ্রহণ বুথে।

ফোনে অভিযোগ করতে যোগাযোগ করা যাবে- ০১৭১৯৯৬৩২০৫, ০১৭৫৮২০১৯৬২ ও ০১৭৭৭৯৫২০১১ নম্বরে।

Manual2 Ad Code

২৩ নভেম্বরের গণশুনানিতে সিলেটের পাসপোর্ট অফিস, বিআরটিএ, ভূমি ও সেটেলমেন্ট, সাব-রেজিস্ট্রি, নির্বাচন, কাস্টমস, হিসাবরক্ষণ, বিদ্যুৎ, স্বাস্থ্য, সমাজসেবা, শিক্ষা, ব্যাংক, সমবায়, বিমানবন্দর, রেলওয়ে, পরিবেশ অধিদপ্তর, এলজিইডি, আয়কর, জনস্বাস্থ্য প্রকৌশল, বিএসটিআই, বনবিভাগ, সিটি কর্পোরেশনসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা উপস্থিত থাকবেন।

এছাড়া কৃষি, মৎস্য, প্রকৌশলসহ অন্যান্য সরকারি, আধা সরকারী ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও অংশ নেবেন।

Manual4 Ad Code

এসব দফতরে সেবা নিতে গিয়ে কেউ যদি হয়রানি বা দুর্নীতির শিকার হয়ে থাকেন, তবে গণশুনানিতে সরাসরি অভিযোগ জানানোর আহ্বান জানিয়েছে দুদক।

যেকোনো প্রয়োজনে যোগাযোগ: দুদক সিলেটের উপপরিচালকের কার্যালয় – ০১৭১১২৮৩৪৪৫।

Manual5 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com