• সিলেট, সন্ধ্যা ৭:২৬, ২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

জাফলংয়ে সাদাপাথর লুটকাণ্ডে আটক ১

admin
প্রকাশিত নভেম্বর ১৬, ২০২৫
জাফলংয়ে সাদাপাথর লুটকাণ্ডে আটক ১

Manual7 Ad Code

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের জিরো পয়েন্টে পাথর লুটপাট কাণ্ডের অন্যতম সদস্য আনোয়ার হোসেনকে আটক করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।

শনিবার (১৫ নভেম্বর) রাত ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জাফলং জিরো পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক আনোয়ার হোসেন উপজেলার জাফলং লাখরপাড় গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

Manual3 Ad Code

পুলিশ সুত্রে জানা যায়, চলতি বছরের আগস্ট মাসে জাফলং জিরো পয়েন্ট থেকে পাথর লুটকাণ্ডের ঘটনায় তার জড়িত থাকার বিষয়টি জানতে পেরে তাকে ধরতে দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে আসছিল পুলিশ।

Manual5 Ad Code

শনিবার রাতে জিরো পয়েন্টের একটি রুমে সহযোগিদের নিয়ে সে মাদক সেবন করছে এমন সংবাদ পেয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম তালুকদারের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় মাদক সেবনের কারণে আরও দুই ব্যক্তিকেও আটক করে পুলিশ।

Manual6 Ad Code

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম তালুকদার বলেন, ‘জাফলং জিরো পয়েন্টে পাথর লুটের মামলায় আনোয়ারকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। জাফলং জিরো পয়েন্টের পাথর লুটকান্ডের সাথে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারেও পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।’

Manual5 Ad Code

প্রসঙ্গত, চলতি বছরের ৭, ৮ ও ৯ আগস্ট টানা তিন দিনে জাফলং জিরো পয়েন্ট থেকে প্রায় ৪০-৫০ হাজার ঘনফুট পাথর লুট করে দুষ্কৃতকারীরা। এ ঘটনায় ১৮ আগস্ট ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা আব্দুল মুনায়েম বাদী হয়ে অজ্ঞাতনামা ১০০-১৫০ জনকে আসামি করে গোয়াইনঘাট থানায় মামলা দায়ের করেন।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com