• সিলেট, বিকাল ৪:১৩, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

হবিগঞ্জে ভারতীয় ফুসকাসহ আ ট ক ৪

admin
প্রকাশিত এপ্রিল ৮, ২০২৬
হবিগঞ্জে ভারতীয় ফুসকাসহ আ ট ক ৪

Manual8 Ad Code

হবিগঞ্জে ভারতীয় ফুসকাসহ আ ট ক ৪

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ওলিপুর হাইওয়ে চেকপোস্টে অভিযান চালিয়ে প্রায় তিন লাখ টাকা মূল্যের ৩৫ বস্তা ভারতীয় অবৈধ ফুসকা জব্দ করেছে হাইওয়ে থানা পুলিশ। বুধবার (৮ এপ্রিল) দুপুরে সিলেট থেকে চট্টগ্রামগামী একটি মিনি ট্রাকে তল্লাশি চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। এ সময় ট্রাক চালক ও তার হেলপারসহ ৪ জনকে আটক করা হয়।

Manual8 Ad Code

 

তারা হল- সুনামগঞ্জ জেলার বিসম্ভপুর উপজেলার ছাতারকোনা গ্রামের মোঃ আব্দুল্লাহ আল মামুন (৩০), সিলেট জেলার শাহপরান থানার বালুচর গ্রামের মোঃ জাহাঙ্গীর (৩৪), ভোলা জেলার লালমোহন থানার ইলিশাকান্দি গ্রামের ড্রাইভার জুয়েল বেপারী (৩২), একই এলাকার হেলপার মোঃ আল-আমিন (৩০)।

Manual2 Ad Code

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওলিপুর হাইওয়ে চেকপোস্টে দায়িত্বরত পুলিশ সদস্যরা সিলেট-চট্টগ্রাম মহাসড়কে একটি সন্দেহভাজন মিনি ট্রাককে থামানোর সংকেত দেন। পরে ট্রাকটি থামিয়ে তল্লাশি শুরু করা হয়। প্রথমে ট্রাকটির উপরিভাগে খালি কার্টুন দেখতে পাওয়া যায়, যা দেখে সাধারণ পণ্যবাহী গাড়ি মনে হলেও পুলিশ সদস্যদের সন্দেহ হলে আরও গভীরভাবে তল্লাশি চালানো হয়।
একপর্যায়ে ট্রাকটির ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবৈধ পণ্যের সন্ধান পাওয়া যায়। মুরগির খাবারের বস্তার মধ্যে কৌশলে লুকিয়ে রাখা হয়েছিল ভারতীয় ফুসকা। পরে তল্লাশি চালিয়ে ৩৫টি বস্তায় প্রায় ৩৫ মণ ফুসকা উদ্ধার করা হয়। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় তিন লাখ টাকা বলে জানায় পুলিশ।

 

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে চেকপোস্টে তল্লাশি জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ ভারতীয় পণ্য জব্দ করা হয়। তিনি আরও বলেন, চোরাচালান প্রতিরোধে হাইওয়ে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Manual1 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com