• সিলেট, সন্ধ্যা ৬:১৪, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ইউক্রেনে ড্রোন হা ম লা য় মৌলভীবাজারের যুবক নি হ ত

admin
প্রকাশিত এপ্রিল ২২, ২০২৬
ইউক্রেনে ড্রোন হা ম লা য় মৌলভীবাজারের যুবক নি হ ত

Manual3 Ad Code

ইউক্রেনে ড্রোন হা ম লা য় মৌলভীবাজারের যুবক নি হ ত

নিজস্ব প্রতিবেদক

ইউক্রেন-রাশিয়া যুদ্ধে ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় মৌলভীবাজার সদর উপজেলার মুহিবুর নামে এক যুবক নিহত হয়েছেন। নিখোঁজের চার মাস পর মৃত্যুর সংবাদ পরিবারের সদস্যরা জানতে পেরে কান্নায় ভেঙে পড়েন। ঘটনায় পুরো এলাকা শোকে স্তব্ধ। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা মুহিবুরের পরিবার। তিনি মৌলভীবাজার সদর উপজেলার আমতৈল ইউনিয়নের সম্পদপুর গ্রামে বাসিন্দা।

Manual7 Ad Code

মুহিবুর রহমান গত জানুয়ারি থেকে রাশিয়ায় নিখোঁজ ছিলেন। নিখোঁজের চার মাস পর গত ১৭ এপ্রিল ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়াতে তার মৃত্যুর বিষয়টি জানতে পারেন তার বাবা-মা ভাই-বোন।

Manual2 Ad Code

নিহতের পরিবারের সদস্য ও স্বজনরা জানান, তিন বছর আগে স্টুডেন্ট ভিসায় রাশিয়া গিয়েছিলেন মুহিবুর। এর মধ্যে নয় মাস আগে দেশে ছুটিতে এসে বিয়ে করে যান। দেশ থেকে যাওয়ার কিছুদিনের মধ্যে নিখোঁজ হন তিনি। পরিবারের সদস্যরা জানতেন না মুহিবুর রুশ সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক যুক্ত হয়েছেন। রাশিয়ার হয়ে যুদ্ধে গিয়ে ইউক্রেনীয় ড্রোন হামলায় প্রাণ হারানো মুহিবুরের পরিবার ও পুরো এলাকা শোকে স্তব্ধ।

Manual1 Ad Code

মৃত্যুর আগমুহূর্তে মুহিবুর যুদ্ধক্ষেত্রে একটি বাঙ্কারে অবস্থান নেন। অবস্থানকালে ইউক্রেনীয় ড্রোন হামলায় বাঙ্কারে থাকা অবস্থায় ঘটনাস্থলেই নিহত হন মুহিবুর। রাশিয়ান সেনাদের খাবার সরবরাহকারী এক ব্যক্তির মাধ্যমে তার মৃত্যুর খবর প্রথমে পরিবারের কাছে পৌঁছায়।

এ বিষয়ে মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হোসেন বলেন, ইউক্রেনে মুহিবুরের মৃত্যুর বিষয়টি অবগত হয়েছি, মৃতদেহ দেশে আনার পাশাপাশি আর্থিক সহায়তার চেষ্টা চালানো হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

মুহিবুরের ছোট ভাই হাবিবুর রহমান জানান, তার ভাই পরিবারের সদস্যদের বলেছিলেন যে তিনি রুশ সেনাবাহিনীর রাঁধুনি হিসেবে কাজ করতেন। গত বছর তিনি বাংলাদেশে ফিরে বিয়ে করেন এবং কিছুদিন পর আবার রাশিয়ায় চলে যান।

 

হাবিবুর আরও জানান, রাশিয়ায় থাকা তার ভাইয়ের এক সহকর্মী মেহেদী হাসান পরিবারকে মৃত্যুর খবর জানিয়েছেন। মেহেদী জানান, প্রায় এক সপ্তাহ আগে একটি বাঙ্কারে ইউক্রেনের ড্রোন হামলায় মুহিবুর নিহত হন।

আমতৈল ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. ইকবাল আহমেদ পরিবারের দেওয়া তথ্যের ভিত্তিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মুহিবুর প্রথমে উচ্চশিক্ষার জন্য মেক্সিকোতে গিয়েছিলেন। কিন্তু সেখানে ভিসা বাতিল হয়ে গেলে তিনি রাশিয়ায় চলে যান এবং গত কয়েক বছর ধরে সেখানেই বসবাস করছিলেন।

সিলেটভিউ২৪ডটকম

Manual2 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com