• সিলেট, রাত ২:৩৩, ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নাটকীয় সুপার ওভারে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

admin
প্রকাশিত নভেম্বর ২১, ২০২৫
নাটকীয় সুপার ওভারে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

Manual7 Ad Code

নাটকীয় সুপার ওভারে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট

 

কাতারের দোহায় শুক্রবার (২১ নভেম্বর) এশিয়া কাপ রাইজিং স্টার্সের সেমিফাইনালে চরম নাটকীয়তায় ভারত ‘এ’ দলকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ ‘এ’। নির্ধারিত ২০ ওভারে জয় নিশ্চিত করতে না পারার পর সুপার ওভারে দুই উইকেট নিয়ে জয় নিশ্চিত করেন পেসার রিপন মণ্ডল।

Manual2 Ad Code

 

Manual7 Ad Code

বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৪ রান সংগ্রহ করে। হাবিবুর রহমান সোহান ৪৬ বলে ৬ ছক্কা ও ৩ চারে ৬৫ রান করেন। এসএম মেহেরব ১৮ বলে ৬ ছক্কা ও ১ চারের মারে ৪৮ রানে অপরাজিত থাকেন। এছাড়া জিসান আলম ১৪ বলে ২৬ ও ইয়াসির আলী ৯ বলে ১৭ রান করেন। ভারতের পক্ষে সর্বোচ্চ ২ উইকেট নেন গুরজাপনিত সিং।
ADVERTISEMENT
Tech stock video 3 5Feb25Tech stock video 3 5Feb25

Manual4 Ad Code

রান তাড়া করতে নেমে ভারতের শুরুটি ছিল ঝুঁকিপূর্ণ। প্রথম তিন ওভারে দ্রুত ৪৯ রান তুললেও, বাংলাদেশ রাকিবুল হাসান ও আবু হায়দারের উইকেটে কিছুটা নিয়ন্ত্রণ ফিরে পায়। তবে একের পর এক ক্যাচ মিস এবং ফিল্ডিং ভুলে ভারত শেষ মুহূর্তে ম্যাচ টাই করে দেয়।

ম্যাচ সুপার ওভারে গড়ায়। সেখানে রিপন মণ্ডল দুই বলেই দুই উইকেট নেন। প্রথম বলে বোল্ড হন জিতেশ শর্মা, দ্বিতীয় বলে আউট হন আশুতোষ। শেষ পর্যন্ত বাংলাদেশ ‘এ’ দল জয় নিশ্চিত করে।

দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলঙ্কা ‘এ’ ও পাকিস্তান শাহিন্সের মধ্যকার জয়ী দল আগামী ২৩ নভেম্বর ফাইনালে বাংলাদেশ ‘এ’ দলের মুখোমুখি হবে।
ইত্তেফাক

Manual5 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com