• সিলেট, দুপুর ১:২৯, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

জৈন্তাপুরে ‘সিলেট জেলা প্রশাসক গোল্ডকাপ’ বিজয়ীদের সংবর্ধনা প্রদান

admin
প্রকাশিত নভেম্বর ২২, ২০২৫
জৈন্তাপুরে ‘সিলেট জেলা প্রশাসক গোল্ডকাপ’ বিজয়ীদের সংবর্ধনা প্রদান

Manual5 Ad Code

জৈন্তাপুরে ‘সিলেট জেলা প্রশাসক গোল্ডকাপ’ বিজয়ীদের সংবর্ধনা প্রদান

Manual1 Ad Code

জৈন্তাপুর প্রতিনিধি

সিলেটের জৈন্তাপুর উপজেলায় সিলেট জেলা প্রশাসক গোল্ডকাপ আন্ত: উপজেলা ফুটবল টুর্নামেন্ট ২০২৫ চ্যাম্পিয়ন জৈন্তাপুর উপজেলা ফুটবল টিমকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

Manual5 Ad Code

শনিবার (২২ নভেম্বর) বিকেল টায় জৈন্তাপুর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমার সভাপতিত্বে ও বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলালের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিলেট গ্যাসফিল্ডস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুল জলিল প্রামাণিক।

এ সময় অনুষ্ঠানে স্বাগতিক বক্তব্য রাখেন- উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক ও যুবউন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, ১ নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলি, ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, ৪ নং দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, ৫ নং ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক আহমেদ, ৬ নং চিকনাগুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী।

Manual5 Ad Code

এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন- সিলেট গ্যাসফিল্ডস লিমিটেড এর ব্যবস্থাপক আব্দুর রহমান, উপ- ব্যবস্থাপক সেলিম আহমদ, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম, অনলাইন প্রেসক্লাব সভাপতি এম রুহেল আহমদ, সাবেক ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন, ক্রীড়া সংগঠক ইলিয়াস উদ্দিন লিপু, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী রুহুল আমিন, টিমের প্রধান কোচ বদরুল আলম ফয়েজ, বিজয়ী দলের অধিনায়ক হিলাল আহমেদসহ সকল খেলোয়াড়বৃন্দ।

এ সময় অতিথিগণ বিজয়ী দলের সকল খেলোয়াড়দের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

এ সময় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, এই গৌরব জৈন্তাপুরবাসীর। এই গৌরব এক সময় পুরো সিলেট জুড়ে বিস্তার লাভ করবে। কারণ এই টিম হতে জৈন্তাপুরবাসী স্বপ্ন দেখছে কোন এক খেলোয়াড় জাতীয় দলের হয়ে খেলে জৈন্তাপুর তথা সিলেটবাসীর মুখ উজ্জ্বল করবে। এ সময় বিজয়ী দলের অধিনায়ক তাদের এই বিজয়কে জৈন্তাপুরবাসীকে উৎসর্গ করেন।

Manual4 Ad Code

পরে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে সম্মাননা স্মারক, ট্র্যাকসূট উপহার প্রদান করা হয়।

উল্লেখ্য, চলতি বছর জেলা প্রশাসক গোল্ডকাপ আন্ত : উপজেলা ফুটবল টুর্নামেন্টে ফাইনালে গোলাপগঞ্জ উপজেলাকে ১-০ গোলে পরাজিত করে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে জৈন্তাপুর উপজেলা।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com