• সিলেট, রাত ১১:০৫, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

মৌলভীবাজারের সালমান ও তুহিন,ছি ন তা ই মা ম লা য় তাদের গ্রে প্তা র করেছে র‌্যাব-৯

admin
প্রকাশিত নভেম্বর ২২, ২০২৫
মৌলভীবাজারের সালমান ও তুহিন,ছি ন তা ই মা ম লা য় তাদের গ্রে প্তা র করেছে র‌্যাব-৯

Manual7 Ad Code

মৌলভীবাজারের সালমান ও তুহিন,ছি ন তা ই মা ম লা য় তাদের গ্রে প্তা র করেছে র‌্যাব-৯

নিজস্ব প্রতিবেদক

শেষ রক্ষা হলানা তাদের। শেষ পর্যন্ত র‌্যাবের খাঁচায় ঢুকতে হল দু’জনকেই। দিনদুপুরে সাড়ে ৫ লাখ টাকা ছিনতাই মামলায় তাদের গ্রেপ্তার করে র‌্যাব-৯।

 

শনিবার (২২ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করে র‌্যাবের গণমাধ্যম বিভাগ।

Manual1 Ad Code

 

গ্রেপ্তারকৃতরা হলেন মৌলভীবাজারের রাজনগর থানার আদমপুর মিঠিপুর গ্রামের ইউসুফ মিয়ার ছেলে সালমান মিয়া (২৬) ও মৌলভীবাজার সদর থানার হেলালপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে তুহিন আহমেদ (২৪)।

Manual5 Ad Code

 

র‌্যাব জানায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে সোয়া ৭টার দিকে মৌলভীবাজার সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

তারা গত ১৯ নভেম্বর রাজনগর থানায় দায়েরকৃত একটি ছিনতাই মামলার (নং ১১) আসামী।

 

জানা যায়, গত ১৮ নভেম্বর সকাল ১০টার দিকে রাজনগর থানার বাসিন্দা ইমরান মিয়া (২৮) তার পিতাকে নিয়ে একটি মোটরসাইকেলে করে নগদ সাড়ে ৫ লাখ টাকা নিয়ে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওয়ানা হন।

 

Manual7 Ad Code

 

সকাল ১০টা ২০ মিনিটের দিকে তারা ঢাকা-সিলেট মহানসড়কের রাজনগর নন্দীউড়ে পৌঁছামাত্র একটি নেভি বøু কালারের প্রাইভেট কার মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ইমরান ও তার পিতা রাস্তায় পড়ে যান।

 

এসময় প্রাইভেট কার থেকে নেমে দুই ব্যক্তি জিআই পাইপ দিয়ে তাদের এলোপাতাড়ি মারধর করতে করতে টাকার ব্যাগ নিয়ে কারে চেপে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

 

এ ব্যাপারে ভিকটিম বাদি হয়ে রাজনগর থানায় একটি মামলা দায়ের করলে র‌্যাব ছায়া তদন্ত শুরু এবং গোয়েন্দা তৎপরতা বাড়িয়ে আসামীদের চিহ্নিত করে।

Manual4 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com