• সিলেট, সকাল ৭:১০, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সেকেন্ডের ব্যবধানে পরপর দুটি ভূমিকম্প, কাপল দেশ

admin
প্রকাশিত নভেম্বর ২২, ২০২৫
সেকেন্ডের ব্যবধানে পরপর দুটি ভূমিকম্প, কাপল দেশ

Manual1 Ad Code

সেকেন্ডের ব্যবধানে পরপর দুটি ভূমিকম্প, কাপল দেশ

নিজস্ব প্রতিবেদক

পরপর মাত্র এক সেকেন্ডের ব্যবধানে দুটি ভূমিকম্পে কেঁপে উঠল দেশ। শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৬ মিনিটে অনুভূত এ দু’টি কম্পনের তথ্য নিশ্চিত করেছে ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি)।

 

সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে বলা হয়েছে, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৭, আর তার এক সেকেন্ড পর আরেকটি ৪ দশমিক ৩ মাত্রার কম্পন ঘটে।

 

Manual4 Ad Code

এর আগে একইদিন সকাল ১০টা ৩৬ মিনিটে আরও একটি ৩ দশমিক ৩ মাত্রার ভূকম্পন অনুভূত হয়। যার উৎপত্তিস্থল ছিল নরসিংদীর পলাশ উপজেলা।

Manual8 Ad Code

 

শুক্রবার (২১ নভেম্বর) ভোরে আঘাত হানা ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পেও কেঁপে উঠেছিল দেশ। ওই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ১৩ কিলোমিটার পূর্বে নরসিংদীর মাধবদী। এতে দুই শিশুসহ ১০ জনের প্রাণহানি ঘটে এবং বহু মানুষ আহত হন।

 

Manual6 Ad Code

অল্প সময়ের ব্যবধানে একের পর এক ভূকম্পন দেশের বিভিন্ন অঞ্চলে আতঙ্ক তৈরি করেছে। ভূমিকম্প বিশেষজ্ঞরা বলছেন, ধারাবাহিক এই কম্পনগুলো ভূত্বকের অস্থিরতার ইঙ্গিত হতে পারে, যা নিয়ে সতর্ক থাকা প্রয়োজন।

Manual5 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com