• সিলেট, সন্ধ্যা ৬:০২, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির নতুন কমিটির পরিচিতি সভা

admin
প্রকাশিত মে ১০, ২০২৬
সিলেটে বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির নতুন কমিটির পরিচিতি সভা

Manual1 Ad Code

সিলেটে বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির নতুন কমিটির পরিচিতি সভা

প্রেস বিজ্ঞপ্তি

Manual8 Ad Code

বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি (১৭-২০ গ্রেড), বিভাগীয় জেলা শাখার নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

 

Manual4 Ad Code

শনিবার (৯ মে) বিকাল ৩টায় সিলেট জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন অবস্থিত কর্মচারী সমিতির নিজস্ব অফিসে এই সভার আয়োজন করা হয়।

Manual3 Ad Code

সংগঠনের বিভাগীয় জেলা শাখা সভাপতি মো. আব্দুল মতিনের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক মামুন হোসেন এবং সাংগঠনিক সম্পাদক মো: আব্দুল হাকিম সুমনের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের জেলা নাজীর মো: ফরিদ উদ্দিন।

স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো: সালাহ উদ্দীন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের বিভাগীয় ও জেলার শাখার সাবেক সভাপতি মো: সেলিম আহমদ, সাবেক সহ-সভাপতি মাহবুব আহমদ, সাবেক সাধারণ সম্পাদক মো: জসিম উদ্দিন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মো: আব্দুল জব্বার, সহ-সভাপতি মো: মোখলেস আহমদ, সহ-সভাপতি আবুল কালাম, মাহবুব রহমান।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- সংগঠনের সহ-সভাপতি ইসমাইল মিয়া, মো: লিয়াকত মিয়া, মো: শামীম আহমদ, মো: আলী আক্কাস, ছোয়াব আলী, মো: সেলিম মুন্সি, সহ-সাধারণ সম্পাদক মো: হালিমুর রেজা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো: ফরিদ আহমদ, রতন চন্দ্র বর্মণ, সৈয়দ রবিউল ইসলাম, সুজন সরকার, মো: রুবেল, মো: মনসুর উদ্দিন, দপ্তর সম্পাদক মো: আনোয়ার হোসেন, সহ-দপ্তর সম্পাদক জীবন চন্দ্র মালি, অর্থ সম্পাদক মো: জুবায়ের আহমদ, শিক্ষা ও পাঠাগার সম্পাদক মো: মতিউর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক মো: পাবেল আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক মো: জামাল আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক শামীম আহমদ, সমবায় সম্পাদক সুলেমান আহমদ, প্রচার সম্পাদক কিশোর দাস, সহ-প্রচার সম্পাদক সুহেল মিয়া, মহিলা সম্পাদিকা মো: শিরিন বেগম, সহ-মহিলা সম্পাদিকা রিনা পাল, লিপি বেগম, নির্বাহী সদস্য নিকিল মালাকার, শামসুল আলম, ছমির আলী, জহিরুল ইসলাম, গোপাল চন্দ্র ঘোষ, শামীম আহমদ, নুরুল ইসলাম, হামিদুল ইসলাম স্বাধীন সহ সিলেট জেলা ও বিভাগের বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মচারীরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code

 

অনুষ্ঠানে নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির সদস্যদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করে ও ফুল দিয়ে বরণ করা হয়।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com