• সিলেট, সন্ধ্যা ৭:০৭, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে বিজিবির অভিযানে জ ব্দ কোটি টাকার চোরাই পণ্য

admin
প্রকাশিত মে ১৬, ২০২৬
সিলেটে বিজিবির অভিযানে জ ব্দ কোটি টাকার চোরাই পণ্য

Manual6 Ad Code

সিলেটে বিজিবির অভিযানে জ ব্দ কোটি টাকার চোরাই পণ্য

নিজস্ব প্রতিবেদক

Manual1 Ad Code

সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে কোটি টাকার চোরাই পণ্য জব্দ করা হয়েছে।

 

শনিবার (১৬ মে) বর্ডারগার্ড বাংলাদেশের সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এসব পণ্য জব্দ করে।

 

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিলেট সীমান্তবর্তী সোনালীচেলা, বাংলাবাজার, সংগ্রাম, প্রতাপপুর, কালাসাদেক, এবং পান্থুমাই বিওপি চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জিরা, গরু, চিনি, বিড়ি, কম্বল, মেডিসিন, মদ এবং বাংলাদেশ থেকে পাচারকালে চা-পাতার চালান পরিত্যাক্ত অবস্থায় জব্দ করে।

 

এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ধরা হয়েছে ১ কোটি ১৮ লাখ ৩৯ হাজার ৫ শ’ টাকা।

Manual5 Ad Code

 

Manual7 Ad Code

এ ব্যাপারে বিজিবি সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক (৪৮ বিজিবি) লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

 

 

আটককৃত চোরাচালানী মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

 

Manual2 Ad Code

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com