• সিলেট, সকাল ৯:১৮, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটের সিএনজি ফিলিং স্টেশনের জন্য যে নির্দেশনা

admin
প্রকাশিত মে ১৮, ২০২৬
সিলেটের সিএনজি ফিলিং স্টেশনের জন্য যে নির্দেশনা

Manual6 Ad Code

সিলেটের সিএনজি ফিলিং স্টেশনের জন্য যে নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

কোরবানির ঈদ উপলক্ষে যাত্রী ও যানবাহনের যাতায়াত স্বাভাবিক রাখতে ১৩ দিন সিলেটসহ দেশের সব সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

 

Manual6 Ad Code

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ গত ১৩ মে পেট্রোবাংলার চেয়ারম্যানকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি দিয়েছে।

Manual8 Ad Code

চিঠিতে বলা হয়, ঈদুল আজহা উপলক্ষে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করার জন্য ঈদের আগের ৭ দিন, ঈদের দিন এবং পরের ৫ দিনসহ মোট ১৩ দিন সিএনজি ফিলিং স্টেশনগুলো সার্বক্ষণিক খোলা রাখতে হবে। এ সিদ্ধান্ত ২১ মে থেকে ২ জুন পর্যন্ত কার্যকর থাকবে।

এদিকে কোরবানির ঈদ উপলক্ষে সরকারি ছুটি ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত নির্ধারণ করা হয়েছে, ফলে টানা সাত দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

Manual8 Ad Code

সিলেটভিউ২৪ডটকম

Manual7 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com