• সিলেট, ভোর ৫:৩৫, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বুধবার সিলেটের যে ১০ এলাকায় কম দামে বিক্রি হবে চাল- ডাল- তেল

admin
প্রকাশিত মে ১৯, ২০২৬
বুধবার সিলেটের যে ১০ এলাকায় কম দামে বিক্রি হবে চাল- ডাল- তেল

Manual7 Ad Code

বুধবার সিলেটের যে ১০ এলাকায় কম দামে বিক্রি হবে চাল- ডাল- তেল

নিউজ ডেস্ক

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ-টিসিবি কার্যক্রম শুরু করেছে গত ১১ মে। প্রতিদিন নগরীর অন্তত ১০টি পয়েন্টে তারা কম দামে নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ করছে। এ কার্যক্রম চলবে আগামী ২১ মে পর্যন্ত। তবে শুক্রবার টিসিবির কার্যক্রম বন্ধ থাকবে।

 

তারই ধারবাহিকতায় বুধবার (১৯ মে) নগরীর যে ১০টি এলাকায় টিসিবির পণ্য বিক্রি হবে সেগুলো হল ১৬নং ওয়ার্ডের ধোপাদিঘীরপার, ৩১নং ওয়ার্ডের মুরাদপুর, ৭নং ওয়ার্ডের সুবিদবাজার, ৪০নং ওয়ার্ডের কুচাই, ২৬নং ওয়ার্ডের কদমতলী, ৩৫নং ওয়ার্ডের আলুরতল, ২৭নং ওয়ার্ডের গুটাটিকর, ৩৮নং ওয়ার্ডের তেমুখী, ১০নং ওয়ার্ডের কানিশাইল ও ৮নং ওয়ার্ডের মদিনা মার্কেট।

Manual1 Ad Code

 

এসব এলাকায় সুলভে যে ৪টি নিত্যপ্রয়োজনীয় পণ্য পাওয়া যাবে সেগুলো হচ্ছে ৫ কেজি করে চাল অথবা আটা, ২লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি ও ২ কেজি মসুর ডাল।

 

টিসিবি সূত্র জানিয়েছে, এ পরিমাণ পণ্য তাদের কাছ থেকে ক্রয় করলে ক্রেতাদের অন্তত ৫০০ টাকা সাশ্রয় হয়।

 

Manual4 Ad Code

 

Manual6 Ad Code

এদিকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ৫শ’ টাকা সাশ্রয়ের জন্য প্রতিদিন টিসিবির ট্রাকের সামনে ক্রেতাদের লাইন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে।

 

Manual1 Ad Code

টিসিবি সূত্র জানায়, প্রতিদিনি প্রতিটি পয়েন্টে তারা অন্তত ৪ শতাধিক মানুষকে সুলভে চাল অথবা আটা, ডাল, তেল, চিনি সরবরাহ করা হচ্ছে। সেই হিসাবে প্রতিদিন অন্তত ৪ হাজার মানুষ প্রত্যক্ষভাবে উপকৃত হচ্ছেন।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com