• সিলেট, সন্ধ্যা ৭:৪০, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

‘আলোকিত সমাজ গঠনে শিক্ষকসমাজকে সর্বাগ্রে এগিয়ে আসতে হবে’

admin
প্রকাশিত মে ২০, ২০২৬
‘আলোকিত সমাজ গঠনে শিক্ষকসমাজকে সর্বাগ্রে এগিয়ে আসতে হবে’

Manual5 Ad Code

‘আলোকিত সমাজ গঠনে শিক্ষকসমাজকে সর্বাগ্রে এগিয়ে আসতে হবে’

প্রেস বিজ্ঞপ্তি

 

Manual7 Ad Code

হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সিলেট-এর ট্রাস্টি সুদীপ রঞ্জন সেন বাপ্পু বলেছেন, ‘শিশু-কিশোরদের ভবিষ্যৎ জীবন সুন্দর ও সুশৃঙ্খল করার মূল দায়িত্ব শিক্ষকসমাজের। আলোকিত ও সমৃদ্ধ সমাজ গঠনে শিক্ষকসমাজকে সর্বাগ্রে এগিয়ে আসতে হবে।’

Manual4 Ad Code

বুধবার (২০ মে) বেলা ১২টায় সিলেট নগরের শিবগঞ্জস্থ শ্রীশ্রী বুড়া শিববাড়ি প্রাঙ্গণে “মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ৬ষ্ঠ পর্যায়” শীর্ষক প্রকল্পের সিলেট জেলা কার্যালয়ের ২০২৫ শিক্ষাবর্ষের উত্তম শিক্ষক-শিক্ষার্থী এবং ২০২৬ শিক্ষাবর্ষের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘সনাতনধর্মীয় শিক্ষার প্রসারে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে| এই কার্যক্রমকে আরও জোরালো করতে হবে| মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত শিক্ষকেরা সমাজের বাতিঘর।’

Manual4 Ad Code

 

তিনি আরও বলেন, ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম সমাজের লোকজনের মধ্যে ইতিবাচক দৃষ্টিরভঙ্গির প্রসার এবং ভালো কাজে সম্পৃক্ত হতে সকলকে উৎসাহিত করে ও সহায়ক শক্তি হিসেবে ভূমিকা রাখছে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সিলেট-এর সহকারী প্রকল্প পরিচালক সুপ্রিয় বিশ্বাস।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সহকারী জেলা প্রাথমিক কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, সিলেট জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ও ˆদনিক উত্তরপূর্ব’র সিনিয়র সাংবাদিক সজল ঘোষ ও হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের জুনিয়র কনসালটেন্ট (ট্রেনিং) অনির্বাণ পাল চৌধুরী।

অনুষ্ঠান পরিচালনা করেন- মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম সিলেট বিভাগীয় মাস্টার ট্রেইনার কিশোর কুমার আচার্য্য।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র শ্রীমদ্ভাগবত গীতা পাঠ করেন সদর সিলেটের শিক্ষক চামেলী রাণী দাস।

Manual8 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com