• সিলেট, রাত ৩:৪৭, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে পুলিশের ক*ব্জা*য় বিকাশ প্র*তা*র*ক

admin
প্রকাশিত নভেম্বর ২৪, ২০২৫
সিলেটে পুলিশের ক*ব্জা*য় বিকাশ প্র*তা*র*ক

Manual3 Ad Code

সিলেটে পুলিশের ক*ব্জা*য় বিকাশ প্র*তা*র*ক

নিজস্ব প্রতিবেদক

তিনি দীর্ঘদিন ধরে রকেট ও বিকাশের মাধ্যমে প্রতারণা করে সহজ-সরল মানুষের অর্থ হাতিয়ে নিচ্ছিলেন। তবে শেষ পর্যন্ত তাকে ধরা পড়তে হলো পুলিশের কব্জায়। তার নাম শহিদুল ইসলাম ওরফে শহিদ (৩৮)।

 

Manual1 Ad Code

সোমবার রাত সোয়া ১২টার (রবিবার দিবাগত) দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল রোডের ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথ থেকে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালী থানাপুলিশ।

 

সিলেট মহানগর পুলিশ জানায়, গত ২৪ আগস্ট এয়ারপোর্ট থানার সুবিদবাজারস্ত ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে উদয়ন-২৪ নং বাসার তোতা মিয়ার ছেলে মকছুছুল করিমের কাছ থেকে প্রতারণার মাধ্যমে ১০ হাজার টাকা আত্মসাত করেন।

Manual4 Ad Code

 

বিষয়টি তিনি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারও করেছেন। পরে মকছুছুল থানায় গিয়ে শহিদকে সনাক্তও করেছেন। তার অভিযোগের প্রেক্ষিতে একটি নিয়মিত মামলা প্রক্রিয়াধীন বলেও জানায় এসএমপি।

Manual1 Ad Code

 

 

এদিকে আসামীর বিরুদ্ধে সিডিএমএস পর্যালোচনা কওে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অন্তত ৪টি মামলা রয়েছে বলে জানা গেছে।

Manual8 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com