• সিলেট, দুপুর ২:২৬, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় অংশ নিচ্ছে ‌‌‌‘অভ্র প্রকাশন’

admin
প্রকাশিত মে ২২, ২০২৬
নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় অংশ নিচ্ছে ‌‌‌‘অভ্র প্রকাশন’

Manual4 Ad Code

নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় অংশ নিচ্ছে ‌‌‌‘অভ্র প্রকাশন’

Manual5 Ad Code

প্রেস বিজ্ঞপ্তি

শনিবার থেকে শুরু হচ্ছে ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬। বাংলা ভাষা ও সাহিত্যের আন্তর্জাতিক বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই বইমেলায় অংশগ্রহণ করতে যাচ্ছে স্বনামধন্য প্রকাশনা সংস্থা অভ্র প্রকাশন।

Manual1 Ad Code

প্রতিষ্ঠানটি তাদের প্রকাশিত গুরুত্বপূর্ণ বই নিয়ে উপস্থিত থাকবে চারদিনব্যাপি এই বইমেলায়। নিউ ইয়র্কের জ্যামাইকা এভিনিউর জ্যামাইকা পারফর্মিং আর্ট সেন্টারে মুক্তধারা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই আন্তর্জাতিক আয়োজন চলবে আগামী ২৫ মে পর্যন্ত।

নিউ ইয়র্ক সময় শনিবার বিকেল ৫টা থেকে শুরু হবে প্রাক-উদ্বোধনী অনুষ্ঠান এবং সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে আনুষ্ঠানিক উদ্বোধন। বাংলাদেশ সময় অনুযায়ী অনুষ্ঠান শুরু হবে ২৩ মে ভোর ৩টা এবং উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হবে ভোর ৪টায়। পরবর্তী তিন দিন-২৩, ২৪ ও ২৫ মে প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। বাংলা ভাষা, সাহিত্য ও প্রবাসী সংস্কৃতির বিশ্বমিলনমেলা ঘিরে নিউ ইয়র্কে এখন উৎসবের আবহ।

অভ্র প্রকাশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলা ভাষা ও সাহিত্যের বিশ্বায়নে আন্তর্জাতিক বাংলা বইমেলা গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখছে। প্রবাসে বসবাসরত বাংলাভাষী পাঠকদের কাছে দেশের সাহিত্য পৌঁছে দিতে মেলায় অংশগ্রহন করছে অভ্র প্রকাশন। এই বইমেলায় অভ্র প্রকাশন তাদের সাম্প্রতিক প্রকাশনা, নির্বাচিত সাহিত্যকর্ম এবং বহুলপঠিত জনপ্রিয় বইসমূহ প্রদর্শন ও বিক্রয়ের জন্য উপস্থাপন করবে। এর পাশাপাশি প্রবাসী পাঠকদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন, তাদের পাঠরুচি ও চাহিদা অনুধাবন এবং বৈশ্বিক পাঠকবাজারে বাংলা বইয়ের অবস্থান আরও সুদৃঢ় করার লক্ষ্য রয়েছে তাদের।

প্রকাশনা সংস্থাটির নির্বাহী প্রধান অপূর্ব শর্মা বলেন, আন্তর্জাতিক বাংলা বইমেলা কেবল বই বিক্রির পরিসর নয়; বরং প্রবাসে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির এক প্রাণবন্ত মিলনমেলা। এই আয়োজনে অংশগ্রহণের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে বাংলা সাহিত্য পৌঁছে দেওয়া, মাতৃভাষার প্রতি গভীর অনুরাগ সৃষ্টি করা এবং তাদের সাংস্কৃতিক শিকড়ের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত রাখাই সংস্থাটির অন্যতম প্রধান উদ্দেশ্য।

Manual5 Ad Code

৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় অংশ নিতে ইতোমধ্যে বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্র ও কানাডা থেকে লেখক, কবি, গবেষক, শিল্পী ও প্রকাশকরা নিউ ইয়র্কে পৌঁছেছেন। বইমেলাকে ঘিরে জ্যামাইকা এলাকায় সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। স্টল নির্মাণ, বই সাজানো, মঞ্চসজ্জা, আলোকসজ্জা, স্মারকগ্রন্থ প্রকাশ, ডিজিটাল ডিসপ্লে ও সাংস্কৃতিক আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আয়োজক প্রতিষ্ঠানের সিইও বিশ^জিত সাহা জানান, ‘বাংলা ভাষা ও সংস্কৃতিকে বিশ্বপরিসরে আরও শক্তিশালীভাবে তুলে ধরার লক্ষ্য নিয়েই এবারের আয়োজন। নতুন প্রজন্মের কাছে বাংলা বই ও সাহিত্যকে পৌঁছে দেওয়াই আমাদের প্রধান উদ্দেশ্য। এবারের আয়োজনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- ‘যত বই তত প্রাণ’।

Manual3 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com