• সিলেট, দুপুর ১২:৫৩, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

গোলাপগঞ্জে পুরস্কার পেল শিক্ষার্থীরা

admin
প্রকাশিত মে ২২, ২০২৬
গোলাপগঞ্জে পুরস্কার পেল শিক্ষার্থীরা

Manual1 Ad Code

গোলাপগঞ্জে পুরস্কার পেল শিক্ষার্থীরা

অনলাইন ডেস্ক

Manual1 Ad Code

 

গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান লক্ষীপাশা মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (২১ মে) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন দশম শ্রেণির ছাত্র জিসান আহমদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক নিজাম উদ্দিন ও রুকন উদ্দীন।

 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আফজল হোসেন।

 

সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক আব্দুর রহমান বিদ্যালয়ের সার্বিক অগ্রগতি, শিক্ষার মানোন্নয়ন ও সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। এসময় বিশেষ অতিথির বক্তব্য দেন ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য শরীফ আহমদ।

Manual2 Ad Code

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, সহকারী শিক্ষক মোহাম্মদ শাহজাদাসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

Manual2 Ad Code

 

Manual2 Ad Code

শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মধ্য দিয়ে আনন্দঘন আয়োজনের সমাপ্তি ঘটে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com