• সিলেট, দুপুর ১২:৫৬, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

যুবদল নেতার ওপর হা ম লা, জেলা ও মহানগর যুবদলের নিন্দা

admin
প্রকাশিত মে ২২, ২০২৬
যুবদল নেতার ওপর হা ম লা, জেলা ও মহানগর যুবদলের নিন্দা

Manual2 Ad Code

যুবদল নেতার ওপর হা ম লা, জেলা ও মহানগর যুবদলের নিন্দা

অনলাইন ডেস্ক

Manual4 Ad Code

 

Manual7 Ad Code

সিলেট মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দীন রহিমের ওপর অতর্কিত ও বর্বরোচিত সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২১ মে) রাতে নগরীর হাউজিং এস্টেট এলাকায় এই ন্যাক্কারজনক হামলার শিকার হন তিনি। হামলায় গুরুতর আহত যুবনেতা রহিম বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

নাসির উদ্দীন রহিমের ওপর এই কাপুরুষোচিত হামলার ঘটনায় তীব্র নিন্দা, গভীর ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর যুবদলের নেতৃবৃন্দ।

শুক্রবার (২২ মে) এক যৌথ বিবৃতিতে সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ এবং মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেন এই প্রতিবাদ জানান।

 

যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘সিলেট মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমাদের সহযোদ্ধা নাসির উদ্দীন রহিমের ওপর এই কাপুরুষোচিত হামলা অত্যন্ত ন্যাক্কারজনক ও পরিকল্পিত। একটি চিহ্নিত সন্ত্রাসী ও ষড়যন্ত্রকারী মহল এই ঘটনা ঘটিয়েছে।’

 

বিবৃতিতে নেতৃবৃন্দ স্থানীয় প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়ে বলেন, ‘অবিলম্বে এই বর্বরোচিত হামলার সাথে জড়িত প্রকৃত অপরাধীদের চিহ্নিত করতে হবে এবং তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। একই সাথে এই হামলার পেছনে থাকা পরিকল্পনাকারীদেরও খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’

Manual5 Ad Code

 

Manual1 Ad Code

বিবৃতির শেষাংশে জেলা ও মহানগর যুবদলের নেতৃবৃন্দ মহান আল্লাহর দরবারে গুরুতর আহত যুবদল নেতা নাসির উদ্দীন রহিমের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com