• সিলেট, দুপুর ১২:৫৬, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে খালের পানিতে তলিয়ে গেল মুন্না ও রাফার প্রাণ

admin
প্রকাশিত মে ২২, ২০২৬
সিলেটে খালের পানিতে তলিয়ে গেল মুন্না ও রাফার প্রাণ

Manual5 Ad Code

সিলেটে খালের পানিতে তলিয়ে গেল মুন্না ও রাফার প্রাণ

নিজস্ব প্রতিবেদক

Manual7 Ad Code

 

Manual4 Ad Code

সিলেটে খেলতে গিয়ে খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ২টার দিকে জৈন্তাপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের শিকারখাঁ গ্রামের রাহুর খালে মর্মান্তিক এ ঘটনা ঘটে। একই পরিবারের দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

Manual4 Ad Code

মারা যাওয়া শিশুরা হলেন- শিকারখাঁ গ্রামের সালেহ আহমদের ছেলে মুন্না (৭) ও কবির আহমদের মেয়ে রাফা (৬)। তারা চাচাতো ভাই-বোন।

Manual5 Ad Code

স্থানীয় সূত্র জানায়, মুন্না ও রাফা বাড়ির পাশে খালের কাছে খেলা করছিল। অসাবধানতাবশত তারা খালের পানিতে পড়ে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে পরিবারের সদস্যরা তাদেরকে খাল থেকে উদ্ধার করে সিলেট নগরীর একটি হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

জৈন্তাপুর থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি পুলিশকে কেউ অবগত করেনি।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com