• সিলেট, সকাল ১১:২৭, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আখালিয়া নবাবী মসজিদ এলাকা ব্যবসায়ী সমিতির নতুন কমিটি ঘোষণা

admin
প্রকাশিত মে ২৩, ২০২৬
আখালিয়া নবাবী মসজিদ এলাকা ব্যবসায়ী সমিতির নতুন কমিটি ঘোষণা

Manual6 Ad Code

আখালিয়া নবাবী মসজিদ এলাকা ব্যবসায়ী সমিতির নতুন কমিটি ঘোষণা

সংবাদ বিজ্ঞপ্তি

 

Manual5 Ad Code

আখালিয়া নবাবী মসজিদ এলাকা ব্যবসায়ী সমিতি ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যকরী কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২২ মে) রাতে নগরীর আখালিয়া এলাকায় আহ্বায়ক কমিটি ও নির্বাচন কমিশনের যৌথ উদ্যোগে এই নতুন পরিচালনা কমিটি ঘোষণা করা হয়।

নবাবী মসজিদ মার্কেটের আহ্বায়ক কবির আহমদের সভাপতিত্বে ও সদস্য সচিব তাজুল ইসলামের পরিচালনায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, জহির আহমদ, সাবেক সভাপতি উস্তার আহমদ, সৈয়দ রুম্মান আহমদ, সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ।

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মো: শেখ শামীম, বাবুল আহমদ, এডভোকেট গোলাম কিবরিয়া, সিলেট জেলা আইনজীবী সমিতির সহ-সম্পাদক এডভোকেট জিয়াউল হক মোস্তাক।

Manual2 Ad Code

উপস্থিত ছিলেন, আখালিয়া নবাবী মসজিদ এলাকা ব্যবসায়ী সমিতির প্রধান উপদেষ্টা সাবেক কাউন্সিলর হাজী মো: মখলেছুর রহমান কামরান, উপদেষ্টা এডভোকেট মো: আখতার বখত জাহাঙ্গীর, মো: শেখ শামীম, বাবুল আহমদ, হাফিজ উদ্দিন, কবির আহমদ, তাজুল ইসলাম, আমেরিকা প্রবাসী ময়নুল ইসলাম কুদ্দুস, কার্যকরী কমিটির সভাপতি মো: মাহবুবুর রশীদ, সিনিয়র সহ-সভাপতি মানিকুর রহমান মানিক, সহ-সভাপতি মিসবাউর রহমান, সাধারণ সম্পাদক এনাম আহমদ, সহ-সাধারণ সম্পাদক মো: শামীউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক এ.এইচ. নুমান চৌধুরী, কোষাধ্যক্ষ আলী আফজল, ধর্ম ও সমাজকল্যাণ সম্পাদক কাওসার আহমদ, দপ্তর সম্পাদক আফরোজ কবির, প্রচার সম্পাদক মো: আনহার খাঁন, সহ-প্রচার সম্পাদক বিল্লাহ হোসেন, নির্বাহী সদস্য মো: ওয়াজেদ খাঁন সুয়েব, মো: ফাহিম আহমদ, মো: বাদশা মিয়া।

নবগঠিত কমিটির দায়িত্বশীলরা আগামী দুই বছর (২০২৬-২০২৮ইং) অত্র এলাকার সাধারণ ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, বাজারের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ব্যবসায়িক পরিবেশের মানোন্নয়নে নেতৃত্ব দেবেন।

Manual8 Ad Code

কমিটি ঘোষণা অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার ও আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ব্যবসায়ী নেতৃবৃন্দের সামনে পূর্ণাঙ্গ কমিটির কর্মকর্তাদের নাম ঘোষণা করেন। এ সময় উপস্থিত সাধারণ ব্যবসায়ীরা নতুন কমিটিকে স্বাগত জানান।

আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, একটি সুষ্ঠু ও সুন্দর প্রক্রিয়ার মধ্য দিয়ে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়েছে। নবনির্বাচিত এই গতিশীল কমিটি আখালিয়া নবাবী মসজিদ এলাকার সাধারণ ব্যবসায়ীদের যেকোনো সমস্যা সমাধান ও অধিকার আদায়ে অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা পালন করবে।

Manual8 Ad Code

অনুষ্ঠানে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সাধারণ ব্যবসায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এলাকার সামগ্রিক উন্নয়নে সবার সহযোগিতা কামনা করে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত পাঠ করেন মো: হাফিজুর রহমান।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com