• সিলেট, সকাল ১১:২৫, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

পরিত্যক্ত পিকআপে যা পেল যৌথ বাহিনী

admin
প্রকাশিত মে ২৩, ২০২৬
পরিত্যক্ত পিকআপে যা পেল যৌথ বাহিনী

Manual8 Ad Code

পরিত্যক্ত পিকআপে যা পেল যৌথ বাহিনী

নিজস্ব প্রতিবেদক

 

সিলেটের কানাইঘাটে বিজিবি ও র‌্যাবের যৌথ অভিযানে চোরাচালানের প্রায় ৬ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ভারতীয় জিরা ও একটি পিকআপ উদ্ধার করা হয়েছে।

 

Manual6 Ad Code

শুক্রবার (২২ মে) বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে গাছবাড়ী-হরিপুর পাকা সড়কে অভিযান পরিচালনা করে এই চোরাইপণ্য উদ্ধার করে।

Manual7 Ad Code

 

র‌্যাব জানায়, শুক্রবার (২২ মে) বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে চোরাচালান ও অবৈধ পণ্য পাচার রোধে চলমান অভিযানের অংশ হিসেবে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) সদর কোম্পানি, সিলেট এবং ৪৮ বিজিবির একটি যৌথ আভিযানিক দল অভিযান পরিচালনা করে। এসময় সিলেটের কানাইঘাট থানাধীন জিঙ্গাবাড়ী ইউনিয়নের রসুলপুর এলাকার গাছবাড়ী-হরিপুর পাকা সড়কে এ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১ হাজার ৩৫০ কেজি ভারতীয় জিরা এবং একটি পিকআপ উদ্ধার করা হয়। জব্দকৃত ভারতীয় জিরার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬ লাখ ৭৫ হাজার টাকা বলে জানিয়েছে র‌্যাব। তবে উদ্ধারকৃত জিরা ও পিকআপের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি বলে জানিয়েছে র‌্যাব-৯।

 

Manual7 Ad Code

 

Manual1 Ad Code

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ‘পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে জব্দকৃত আলামত সিলেটের কোতোয়ালী থানাধীন জিন্দাবাজার কাস্টমস অফিসে জব্দ তালিকা মূলে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।’

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com