• সিলেট, সকাল ৯:৫০, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

জৈন্তাপুরে গোল্ডকাপ ফুটবলে সাফল্য অর্জনকারী দলগুলো পেল জেলা প্রশাসকের প্রণোদনা

admin
প্রকাশিত মে ২৩, ২০২৬
জৈন্তাপুরে গোল্ডকাপ ফুটবলে সাফল্য অর্জনকারী দলগুলো পেল জেলা প্রশাসকের প্রণোদনা

Manual2 Ad Code

জৈন্তাপুরে গোল্ডকাপ ফুটবলে সাফল্য অর্জনকারী দলগুলো পেল জেলা প্রশাসকের প্রণোদনা

জৈন্তাপুর প্রতিনিধি

 

Manual7 Ad Code

সিলেটে প্রাথমিক বিদ্যালয় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক) ২০২৬ ও প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালিকা) ২০২৬-এর চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলগুলোকে বিশেষ আর্থিক প্রণোদনা প্রদান করা হয়েছে।

 

শনিবার (২৩ মে) দুপুর ২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম পূর্বঘোষিত প্রণোদনার অর্থ বিতরণ করেন।

অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দলগুলোর জন্য ঘোষিত ৫০ হাজার টাকার পরিবর্তে ৭৫ হাজার টাকা প্রদান করা হয়। জেলা ও বিভাগীয় চ্যাম্পিয়ন দলগুলো এ বিশেষ প্রণোদনা গ্রহণ করে।

এর আগে গত ১৭ মে সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় জেলা প্রশাসক চ্যাম্পিয়ন ও রানার্স-আপসহ চারটি বিদ্যালয়কে মডেল স্কুল হিসেবে গড়ে তোলার উদ্যোগ এবং আর্থিক সহায়তার ঘোষণা দেন।

Manual3 Ad Code

অনুষ্ঠানে মোকামপুঞ্জি স্কুলের অবকাঠামোগত সমস্যার বিষয় উঠে এলে জেলা প্রশাসক জানান, জৈন্তাপুর উপজেলায় নতুন কোনো ভবনের বরাদ্দ এলে তা মোকামপুঞ্জি স্কুলে দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

Manual7 Ad Code

 

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, শিশুদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতিও সমান গুরুত্ব দিতে হবে। খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে মাঠমুখী পরিবেশ তৈরি করা জরুরি।

Manual2 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com