• সিলেট, সকাল ৯:৫৮, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে নকশি বাংলা ফাউন্ডেশন: মুফতি আবুল হাসান এমপি

admin
প্রকাশিত মে ২৪, ২০২৬
প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে নকশি বাংলা ফাউন্ডেশন: মুফতি আবুল হাসান এমপি

Manual7 Ad Code

সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) এর সংসদ সদস্য মুফতি আবুল হাসান এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প হিসেবে দেশব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে, নকশী বাংলা ফাউন্ডেশন সিলেটে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করে আসছে তারই ধারাবাহিকতায় আজকে জকিগঞ্জর জামেয়া ইসলামীয়া দারুসসুন্নাহ মুহাম্মাদিয়া লামারগ্রাম মাদরাসায় বৃক্ষরোপণ করা হয়েছে । সবুজ বাংলা বিনির্মানে বৃক্ষরোপণে সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন, বর্তমান সময়ে তাপমাত্রা বৃদ্ধি, বায়ুদূষণ ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সামাজিক আন্দোলনের অংশ হিসেবে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে বৃক্ষরোপণ কর্মসূচি চালিয়ে যেতে হবে। উলেখ্য, নকশী বাংলা ফাউন্ডেশন মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় সিলেট জেলার বিভিন্ন এলাকায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে।

Manual7 Ad Code

তিনি (২৩ মে) রবিবার প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প বৃক্ষরোপণ বাস্তবায়নে বেসরকারি জাতীয় উন্নয়ন সংস্থা নকশী বাংলা ফাউন্ডেশনের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় জকিগঞ্জের জামেয়া দারুসসুন্নাহ মুহাম্মাদিয়া লামারগ্রাম মাদরাসা প্রাঙনে বৃক্ষরোপণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

বৃক্ষরোপণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নকশী বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মাজহারুল ইসলাম জয়নাল ,ফাইন্যান্স ডিরেক্টর সাংবাদিক মো: হাবিবুর রহমান, হাফিজ আহমদ আলী রায়পুরী, মাওলানা খায়রুল ইসলাম, মাওলানা আব্দুর রহিম, মাওলানা আবু হানিফা, জামিয়া ছায়িদিয়া আনন্দপুর মাদরাসার মুহতামিম মাওলানা মাহমুদুর রহমান, সাংবাদিক হাবিবুল্লাহ মিসবাহ, আহমেদ হোসাইন আইমান, জাকারিয়া আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি

Manual3 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com