• সিলেট, সকাল ৬:৫৮, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

পিকআপে যা নিয়ে যাচ্ছিলেন শিপন

admin
প্রকাশিত মে ২৪, ২০২৬
পিকআপে যা নিয়ে যাচ্ছিলেন শিপন

Manual6 Ad Code

পিকআপে যা নিয়ে যাচ্ছিলেন শিপন

নিজস্ব প্রতিবেদক

Manual1 Ad Code

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অভিযান চালিয়ে ৬০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সাদা রঙের পিকআপও জব্দ করা হয়।

 

শনিবার (২৩ মে) দিবাগত রাত আনুমানিক পৌণে ৩টার দিকে কসবা উপজেলার কায়েমপুর এলাকায় কসবা-কুটি চৌমুহনী বাইপাস থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত ব্যক্তি মো. আরিফুর রহমান শিপন (২৭)। মুন্সিগঞ্জ জেলার সদর থানার মীরের সরাই এলাকার মো. জয়নাল আবেদিনের ছেলে।

 

 

র‌্যাব সূত্র জানায়, শনিবার (২৩ মে) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে র‌্যাব-৯ এর সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার আভিযানিক দল সীমান্তবর্তী এলাকা থেকে একটি পিকআপযোগে বিপুল পরিমাণ গাঁজা ঢাকার দিকে পাচার করা হচ্ছে এ তথ্যের ভিত্তিতে কসবা উপজেলার কায়েমপুর এলাকায় কসবা-কুটি চৌমুহনী বাইপাস সড়কে চেকপোস্ট স্থাপন করেন। রাত আনুমানিক পৌণে ৩টার একটি সাদা রঙের পিকআপকে থামানোর সংকেত দিলে চালক র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া দিয়ে তাকে আটক করা হয়। আটকের পর জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি তার কাছে মাদকদ্রব্য থাকার কথা স্বীকার করেন। পরে তার দেখানো মতে পিকআপের পেছনের অংশে রাখা তিনটি লালচে-কমলা রঙের প্লাস্টিকের বস্তা তল্লাশী করে খাকি রঙের স্কচটেপে মোড়ানো ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

 

 

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ‘পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রি. এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।’

Manual2 Ad Code

 

Manual2 Ad Code

সিলেটভিউ২৪ডটকম

Manual8 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com