• সিলেট, ভোর ৫:৩৫, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২০তম টরন্টো বাংলা বইমেলায় অংশ নিচ্ছে অভ্র প্রকাশন

admin
প্রকাশিত মে ২৫, ২০২৬
২০তম টরন্টো বাংলা বইমেলায় অংশ নিচ্ছে অভ্র প্রকাশন

Manual2 Ad Code

২০তম টরন্টো বাংলা বইমেলায় অংশ নিচ্ছে অভ্র প্রকাশন

Manual2 Ad Code

প্রেস বিজ্ঞপ্তি

নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার পর ২০তম টরন্টো বাংলা বইমেলায় স্বনামধন্য প্রকাশনা সংস্থা অভ্র প্রকাশন অংশ নিচ্ছে। আগামী ৩০ ও ৩১ মে কানাডার জেইন সোসাইটি অফ টরন্টোতে এই বইমেলা অনুষ্ঠিত হবে। দুদিব্যাপি এই বইমেলা আয়োজন করেছে অন্যমেলা।

অভ্র প্রকাশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলা ভাষা ও সাহিত্যের বিশ্বায়নে আন্তর্জাতিক বাংলা বইমেলাগুলো গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখছে। প্রবাসে বসবাসরত বাংলাভাষী পাঠকদের কাছে দেশের সাহিত্য পৌঁছে দিতে মেলায় অংশগ্রহন করছে অভ্র প্রকাশন। এই বইমেলায় অভ্র প্রকাশন তাদের সাম্প্রতিক প্রকাশনা, নির্বাচিত সাহিত্যকর্ম এবং বহুলপঠিত জনপ্রিয় বইসমূহ প্রদর্শন ও বিক্রয়ের জন্য উপস্থাপন করবে।

Manual3 Ad Code

প্রকাশনা সংস্থাটির নির্বাহী প্রধান অপূর্ব শর্মা বলেন, এই আয়োজনে অংশগ্রহণের মাধ্যমে প্রবাসে বসবাসরত নতুন প্রজন্মের কাছে বাংলা সাহিত্য পৌঁছে দেওয়া, মাতৃভাষার প্রতি গভীর অনুরাগ সৃষ্টি করা এবং তাদের সাংস্কৃতিক শিকড়ের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত রাখা আমাদের অন্যতম প্রধান উদ্দেশ্য।

Manual1 Ad Code

উল্লেখ্য, অভ্র প্রকাশন ইতোমধ্যে দেশ-বিদেশে মানসম্মত প্রকাশনার জন্য পাঠকমহলে আস্থা অর্জন করেছে। আন্তর্জাতিক বইমেলাগুলোতে অংশগ্রহণের মাধ্যমে প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক অঙ্গনে বাংলা বইয়ের প্রচার-প্রসারে আরও এক ধাপ এগিয়ে যাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Manual6 Ad Code

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com