• সিলেট, রাত ২:৪০, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট র‌্যাবের অ ভি যা নে ৫০ কেজি গাঁ*জা উদ্ধার

admin
প্রকাশিত মে ২৯, ২০২৬
সিলেট র‌্যাবের অ ভি যা নে ৫০ কেজি গাঁ*জা উদ্ধার

Manual5 Ad Code

সিলেট র‌্যাবের অ ভি যা নে ৫০ কেজি গাঁ*জা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

Manual2 Ad Code

ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব-৯ সিলেট। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

Manual2 Ad Code

 

র‌্যাব জানায়, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (২৮ মে) ভোররাতে র‌্যাব-৯ সিলেটের সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল সদর মডেল থানার মোড়াইল এলাকায় অভিযান পরিচালনা করে।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয় সংলগ্ন ব্রাহ্মণবাড়িয়া-কাউতলী সড়কে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক ৩টা ৪০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক তল্লাশি চালায় র‌্যাব সদস্যরা।

তল্লাশিকালে রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় থাকা তিনটি সাদা প্লাস্টিকের বস্তার ভেতর থেকে নীল পলিথিনে মোড়ানো এবং খাকি রঙের স্কচটেপ দিয়ে আবৃত ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় মাদকের সঙ্গে জড়িত কাউকে পাওয়া যায়নি।

Manual2 Ad Code

র‌্যাব-৯ জানায়, উদ্ধার হওয়া গাঁজা জিডিমূলে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

Manual3 Ad Code

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় এ অভিযান পরিচালনা করা হয়। উদ্ধার হওয়া ৫০ কেজি গাঁজা জব্দ করে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। একইসঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com