• সিলেট, রাত ৮:১৮, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকীতে এমপি এমরান চৌধুরীর উদ্যোগে দোয়া মাহফিল

admin
প্রকাশিত মে ৩০, ২০২৬
জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকীতে এমপি এমরান চৌধুরীর উদ্যোগে দোয়া মাহফিল

Manual5 Ad Code

জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকীতে এমপি এমরান চৌধুরীর উদ্যোগে দোয়া মাহফিল

Manual8 Ad Code

প্রেস বিজ্ঞপ্তি

মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল এবং গণভোজ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ মে) জুম্মার নামাজের পর গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ এলাকার কতোয়ালপুর (আয়াতাবাজ)-এ সাংসদের নিজ বাড়িতে এ আয়োজন করা হয়।

Manual6 Ad Code

অনুষ্ঠানে এমপি এমরান আহমদ চৌধুরী বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। আমরা দেখেছি- ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পূর্বকালীন দেশের কতিপয় রাজনীতিক পাকিস্তানের কাছে নিজেদের পরিবারকে সুরক্ষিত রেখে আত্মসমর্পণ করে পালিয়ে গিয়েছিলেন। তখন মেজর জিয়াউর রহমান ‘আমি মেজর জিয়া বলছি’ বলে স্বাধীনতার ঘোষণা দিয়ে একটি দেশবিহীন, নেতৃত্ববিহীন জাতিকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন। এবারও সেই পিতার সুসন্তান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ পৌঁছেবে অভীষ্ট লক্ষ্যে।

Manual1 Ad Code

 

তিনি আরও বলেন, দেশনায়ক তারেক রহমান দেশের উন্নয়ন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করে যাচ্ছেন। আমরা দেখতে পেয়েছি- প্রধানমন্ত্রীকে নিয়ে জামায়াত নেতা সেলিম উদ্দিন সম্প্রতি উদ্বেগজনক ও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন। এ বক্তব্যে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। জনাব তারেক রহমানকে নিয়ে কোনো ষড়যন্ত্র দেশের মানুষ বরদাশত করবে না।

আলোচনা শেষে দোয়া মাহফিলে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য বিশেষ মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন তালীমুল কুরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফিজ মাওলানা সুফিয়ান আহমদ খান। পরে আগত অতিথিদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

Manual7 Ad Code

এছাড়া গণভোজেরও আয়োজন করেন এমপি এমরান আহমদ চৌধুরী। এ সময় তিনি নিজে অনেককে খাবার পরিবেশন ও সার্বিক তদারকি করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মহি সুন্নাহ চৌধুরী নার্জিস, গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন, সিরাজুল ইসলাম, সিলেট জেলা বিএনপির সহ সভাপতি নজমুল ইসলাম পুতুল, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মহি, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমেদ রেজা, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল, গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি মামুনুর রশীদ ও রুহেল আহমদ, যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফেরদৌস আলম, বিয়ানীবাজার পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান রুমেল ও সাধারণ সম্পাদক নজমুল ইসলাম, গোলাপগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক জামিল আহমদ চৌধুরী, ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি তারেক জলিল, সাংগঠনিক সম্পাদক শেখ মিলাদ হোসেন, শরীফগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ছুরাব আলী, বর্তমান সভাপতি শামসুল ইসলাম গেদাই, সাধারণ সম্পাদক আমিনুর রহমান কামাল, আমুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফার কুটি, সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক লিটন আহমদ, উপজেলা যুবদলের আহবায়ক এডভোকেট মামুন আহমদ রিপন, সিলেট জেলা যুবদলের সহ-গ্রামবিষয়ক সম্পাদক সাগর আহমদ মনসুর, সহ-মৎস্যবিষয়ক সম্পাদক সুলতান মাহমুদ, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহনুর ও বাছিতুর রহমান, আহ্বায়ক কমিটির সদস্য শিপন আহমদ, জাহাঙ্গীর আহমদ, জুবায়ের আহমদ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক বাদল আহমদ, সদস্য সাব্বির, সাকিল ও নাঈম, উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক জাকারিয়া শাহ জাহান, আশফাক আহমদ এবং পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফয়েজ আহমদ প্রমুখ।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com