• সিলেট, দুপুর ২:২৪, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ডেঙ্গু প্রতিরোধে উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সচেতনতামূলক র‌্যালি

admin
প্রকাশিত জুন ৬, ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সচেতনতামূলক র‌্যালি

Manual2 Ad Code

দেশজুড়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব ও প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জনসচেতনতামূলক র‌্যালি করেছে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল।

Manual6 Ad Code

শনিবার (৬ জুন) সকালে নগরীর মিরবক্সটুলাস্থ কলেজের সামন থেকে র‌্যালিটি বের করা হয়।

Manual2 Ad Code

র‌্যালিতে ডেঙ্গু ছড়ানোর মাধ্যম এডিস মশার উৎপত্তিস্থল ধ্বংস করা, বাসাবাড়ির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং ঘুমানোর সময় মশারি ব্যবহারের গুরুত্ব সম্বলিত বিভিন্ন সচেতনতামূলক প্লেকার্ড প্রদর্শন করা হয়।

Manual8 Ad Code

র‌্যালিতে উপস্থিত ছিলেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. শাহানা ফেরদৌস চৌধুরী, হাসপাতাল মনোরোগ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. সিদ্ধার্থ পাল, প্রফেসর মোহাইমিন সোহেল, ডা. মুর্শেদ আফরোজ লুবনা, ডেপুটি ডিরেক্টর ডা. তাফহিম আহমেদ রিফাত সহ সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক এবং কর্মকর্তা-কর্মচারীদের যৌথ অংশগ্রহণে এই সচেতনতামূলক কর্মসূচিটি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়।

র‌্যালিতে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে কেবল চিকিৎসার ওপর নির্ভর করলেই চলবে না, বরং সচেতনতা ও প্রতিরোধই এর প্রধান প্রতিষেধক। আমাদের অসচেতনতার কারণে যেন কোথাও তিন দিনের বেশি পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। হাসপাতাল কর্তৃপক্ষ আগামী দিনগুলোতেও জনস্বার্থে এই ধরনের মাঠপর্যায়ের সচেতনতামূলক ও সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com