• সিলেট, দুপুর ২:৫৫, ২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

সাবেক মেয়র আরিফের উদ্যোগে খালেদা জিয়ার সু স্থ তা কামনায় দোয়া

admin
প্রকাশিত নভেম্বর ২৬, ২০২৫
সাবেক মেয়র আরিফের উদ্যোগে খালেদা জিয়ার সু স্থ তা কামনায় দোয়া

Manual4 Ad Code

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় আরিফুল হক চৌধুরীর দোয়া মাহফিল

প্রেস বিজ্ঞপ্তি

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর উদ্যোগে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Manual5 Ad Code

বুধবার (২৬ নভেম্বর) বাদ এশা নগরীর কুমারপাড়াস্থ নিজ কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থ্যতার জন্য নগবাসীর কাছে দোয়া কামনা করা হয়।

Manual8 Ad Code

দোয়া পরিচালনা করেন কুমারপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি রেদওয়ান আহমাদ।

Manual1 Ad Code

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সিলেট জেলা বিএনপির সহ সভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়সল, সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি সাদিকুর রহমান সাদিক, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস শুকুর, উপদেষ্টা এডভোকেট কামাল আহমদ, সিলেট জেলা বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, বিএনপির সাংগঠিক সম্পাদক শামীম আহমদ, সিলেট জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বাদশা আহমদ, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আহাদ চৌধরী শামীম, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মন্নান, তাঁতী দলের কেন্দ্রীয় নির্বাহি কমিটির যুগ্ম সম্পাদক ফয়েজ আহমদ দৌলত, জেলা বিএনপির তাঁতী বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, জেলা তাঁতী দলের সদস্য সচিব আলতাফ হোসেন বিলাল, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আকবর, যুবদল নেতা শাহেদ আহমদ চমন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুস সামাদ তোহেল, সিলেট মহানগর যুবদলের সাবেক নেতা মন্তাজ হোসেন মুন্না, সিলেট জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো: নুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক আব্দুল লতিফ খান, গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আরিফ ইকবাল নেহাল, গোয়াইনঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খালেদ আহমদ চেয়ারম্যান, কোম্পানীগঞ্জ উপজেলার ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আলগীর আলম, কোম্পানীগঞ্জ উপজেলা শ্রমিকদলের সভাপতি আবুল বাশার বাদশা, ১৮নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান মিজান, কেম্পানীগঞ্জ যুবদলের আহবায়ক সাজ্জাদ হোসেন দুদু, এডভোকেট নুরুল ইসলাম, জুরেজ আব্দুল্লাহ গোলজার, জিল্লুর রহমান জিলু চেয়ারম্যান, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন, ইমতিয়ার হোসেন আরাফাত, ফয়েজ আহমদ, একরাম হোসেন।

Manual2 Ad Code

দোয়া মাহফিল পূর্বে আরিফুল হক চৌধুরী বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পর বিএনপির শক্ত হাতে হাল ধরেছিলেন দেশ মাতা বেগম খালেদা জিয়া। যার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গণমানুষের দলে পরিনত হয়েছে। জিয়াউর রহমানের পরিবারকে রাজনীতি থেকে সরিয়ে দিতে ফ্যাসিস্ট হাসিনা নানাভাবে ষড়যন্ত্র, মানুষিক নির্যাতন করছে। তারপরও আপোষহীন দেশনেত্রী বেগম জিয়া করো কাছে মাতা নত করেন নি। ফ্যাসিন্ট হাসিনার মানুষিক নির্যাতনের কারণে সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম জিয়ার স্বাস্থ্যের অবনতি হয়েছে। আমি সিলেটসহ দেশবাসীর কাছে আমাদের প্রাণের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া কামনা করছি। আল্লাহ পাক যেন দেশ মাতাকে দীর্ঘায়ু ও সুস্থ্যতা দান করেন।”

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com