• সিলেট, রাত ৮:৫২, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

কুমারগাঁও বাসস্ট্যান্ড থেকে আ ট ক হলেন ফারুক,উদ্ধার হল১৫৫ পিস ইয়াবা

admin
প্রকাশিত নভেম্বর ২৭, ২০২৫
কুমারগাঁও বাসস্ট্যান্ড থেকে আ ট ক হলেন ফারুক,উদ্ধার হল১৫৫ পিস ইয়াবা

Manual8 Ad Code

কুমারগাঁও বাসস্ট্যান্ড থেকে আ ট ক হলেন ফারুক,উদ্ধার হল১৫৫ পিস ইয়াবা

 

নিজস্ব প্রতিবেদক

Manual3 Ad Code

সিলেটের জালালাবাদ থানাধীন কুমারগাঁও বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৮টার দিকে এসআই প্রণব রায় সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।

 

Manual4 Ad Code

পুলিশ বলছে, টিকেট কাউন্টার অফিসের দক্ষিণ পাশে ক্লাসিক ট্রান্সপোর্ট লিমিটেডের সামনে পাকা রাস্তায় অবস্থানকালে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ১৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

Manual6 Ad Code

 

আটককৃত ওমর ফারুক ওরফে আকাশ আহমদ (২৪) কাঠালবাড়ী (হাজারীগাঁও) এলাকার মো. নাজিম উদ্দিনের ছেলে। পুলিশ বলছে, উদ্ধারকৃত ইয়াবাসহ তাকে জালালাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Manual1 Ad Code

 

এসএমপির এডিসি মিডিয়া (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মাদকবিরোধী কার্যক্রম জোরদার রাখতে পুলিশি তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com