• সিলেট, সকাল ৬:০১, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সাবেক এমপি খালেদা রব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী

admin
প্রকাশিত জুন ১৮, ২০২৬
সাবেক এমপি খালেদা রব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী

Manual8 Ad Code

সাবেক এমপি খালেদা রব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী
বাসস

 

Manual2 Ad Code

মৌলভীবাজার সফরকালে সাবেক সংসদ সদস্য ও বিএনপির প্রবীণ নেত্রী খালেদা রব্বানীর বাসায় গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ শেষে মৌলভীবাজার শহরের শাহ মোস্তফা রোডে অবস্থিত খালেদা রব্বানীর বাসভবনে যান।

Manual4 Ad Code

এ সময় খালেদা রব্বানী আবেগাপ্লুত হয়ে পড়েন এবং সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানসহ রাজনৈতিক জীবনের নানা স্মৃতিচারণ করেন। এক পর্যায়ে তিনি পুরোনো ছবিও দেখাতে থাকেন। আবেগঘন সেই মুহূর্তে প্রধানমন্ত্রী তাকে সন্তানের মতো স্নেহে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন এবং আশ্বস্ত করেন।

পরে প্রধানমন্ত্রী খালেদা রব্বানীর সঙ্গে কিছু সময় কাটান এবং তার চিকিৎসা ও সার্বিক শারীরিক অবস্থার বিষয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তিনি খালেদা রব্বানীর দ্রুত সুস্থতা কামনা করেন।

Manual8 Ad Code

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান মিজানসহ স্থানীয় বিএনপির নেতাকর্মী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খালেদা রব্বানী কেন্দ্রীয় বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক, মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি ও জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা ছিলেন। তিনি দ্বিতীয়, পঞ্চম ও ষষ্ঠ জাতীয় সংসদের মহিলা আসন ২৫ থেকে মনোনীত সংসদ সদস্য ছিলেন। অষ্টম জাতীয় সংসদের মহিলা আসন ১০ থেকে মনোনীত সংসদ সদস্য ছিলেন।

বিডি-প্রতিদিন

Manual4 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com