• সিলেট, সকাল ৮:৫১, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শুরুতেই হোঁ চ ট খেল এনসিপির জোট

admin
প্রকাশিত নভেম্বর ২৮, ২০২৫
শুরুতেই হোঁ চ ট খেল এনসিপির জোট

Manual8 Ad Code

শুরুতেই হোঁ চ ট খেল এনসিপির জোট

অনলাইন ডেস্ক

 

শুরুতেই হোঁচট খেল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও আমার বাংলাদেশ (এবি) পার্টির নেতৃত্বাধীন নতুন জোট। গতকাল জোটের আত্মপ্রকাশ করার কথা থাকলেও তা হয়নি। সকালে শাহবাগে শহীদ আবু সাঈদ কনভেনশনে নতুন জোটের আত্মপ্রকাশ নিয়ে বৈঠক হওয়ার কথা থাকলেও সেটি স্থগিত করা হয়।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নতুন এ জোট গঠনের আলোচনা থাকলেও শেষ মুহূর্তে এনসিপির আপত্তিতে আপ বাংলাদেশকে সঙ্গে না নেওয়ার সিদ্ধান্তে স্থগিত হয়ে গেছে প্রস্তাবিত রাজনৈতিক জোটের ঘোষণা। ফলে চার দলের প্রত্যাশিত জোট গঠনের উদ্যোগ পেছাতে বাধ্য হয়েছে।

Manual4 Ad Code

আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘জোট গঠন প্রক্রিয়া পিছিয়েছে। কিছুদিন পরে এ জোটের আত্মপ্রকাশ ঘটবে। সবকিছু ঠিকঠাক হলে আমরা আপনাদের (গণমাধ্যম) জানাব।’

Manual3 Ad Code

জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি-জামায়াতের বাইরে তৃতীয় ধারার একটি জোট গঠনের দিকে এগোচ্ছিল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ (এবি) পার্টি, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন, ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)। সবকিছু ঠিকঠাকই ছিল। গতকাল জোটের একটি বৈঠক শেষে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে জোটের ঘোষণার কথা ছিল। কিন্তু এনসিপির আপত্তির কারণে তা ভেস্তে যায়।

Manual2 Ad Code

এনসিপি সূত্র জানিয়েছে, বুধবার রাতে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের আলোচনায় আপ বাংলাদেশকে জোটে নিতে রাজি হয়নি দলের একাংশ। জোটে আপ বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়টি বৈঠকে পাস করাতে পারেনি এনসিপি। যে কারণে আপাতত জোটের আত্মপ্রকাশ পিছিয়ে গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এনসিপির দুজন যুগ্ম আহ্বায়ক জানিয়েছেন, বুধবার রাতের বৈঠকে এনসিপির কয়েকজন নেতা আপ বাংলাদেশকে নিয়ে জোট করতে চাননি। শেষে এনসিপি সিদ্ধান্ত নিয়েছে আপ বাংলাদেশকে নিয়ে জোট করবে না। এখন জোট সম্ভাবনার অন্য দল যদি বলে তারা আপ বাংলাদেশ ছাড়া জোট করবে না তাহলে তো জোট অনিশ্চয়তার মধ্যে পড়বে। এজন্য আলোচনা চলছে। সে কারণে সব ধরনের প্রস্তুতি থাকার পরও জোটের ঘোষণা করা হয়নি।

ইউনাইটেড পিপলস (আপ) বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ বলেন, ‘জোট গঠন প্রক্রিয়া পিছিয়েছে। আলাপ-আলোচনা চলছে। কনফার্ম হলে জানাতে পারব।’ এনসিপি নাকি আপ বাংলাদেশকে নিয়ে জোট করতে চায় না। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমাদের আনুষ্ঠানিকভাবে এমন কিছু জানানো হয়নি এনসিপির পক্ষ থেকে।
বিডি প্রতিদিন

Manual3 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com