• সিলেট, রাত ১০:২৩, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে আ.লীগের ৩ সিনিয়র নেতা গ্রে ফ তা র

admin
প্রকাশিত নভেম্বর ২৯, ২০২৬
সিলেটে আ.লীগের ৩ সিনিয়র নেতা গ্রে ফ তা র

Manual7 Ad Code

ছবি: সংগৃহীত

Manual4 Ad Code

সিলেটে আ.লীগের ৩ সিনিয়র নেতা গ্রে ফ তা র

নিজস্ব প্রতিবেদক

Manual6 Ad Code

 

Manual7 Ad Code

সিলেটের বিশ্বনাথে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন সিনিয়র নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত থেকে রোববার (২৯ নভেম্বর) ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন,বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও খাজাঞ্চী ইউনিয়নের হোসেনপুর গ্রামের মৃত একেএম হারিছ মিয়ার ছেলে কবির আহমেদ কুব্বার (৬৮), দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও দক্ষিণ দশপাইকা গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে আকবর আলী (৬৬) এবং অলংকারী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ও বেতসান্দি গ্রামের মৃত ইছহাক আলীর ছেলে মো. গিয়াস উদ্দিন (৬০)।

Manual7 Ad Code

জানাযায় , চলিত বছরের ২১ আগস্ট বিশ্বনাথ থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় তাদেরকে অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে। পরে ওই মামলার প্রেক্ষিতেই তাদের গ্রেফতার করা হয়।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদেরকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com