• সিলেট, রাত ১০:২৩, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে আ.লীগ ও ছাত্রলীগের ৩৬ জনের বিরুদ্ধে নতুন মা ম লা, গ্রে*ফ*তা*র ৪

admin
প্রকাশিত নভেম্বর ২৯, ২০২৬
সিলেটে আ.লীগ ও ছাত্রলীগের ৩৬ জনের বিরুদ্ধে নতুন মা ম লা, গ্রে*ফ*তা*র ৪

Manual1 Ad Code

সিলেটে আ.লীগ ও ছাত্রলীগের ৩৬ জনের বিরুদ্ধে নতুন মা ম লা, গ্রে*ফ*তা*র ৪

নিজস্ব প্রতিবেদক

 

সিলেটের জকিগঞ্জে নাশকতার পরিকল্পনা ও গোপন বৈঠকের অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৩৬ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে নতুন আরেকটা মামলা দায়ের করা হয়েছে।

Manual6 Ad Code

শনিবার (২৮ নভেম্বর) রাতে জকিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মিরাজুল ইসলাম বাদী হয়ে মামলাটি সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করেন। এ মামলার এজাহারনামীয় চারজন আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় হয়েছে।

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, শনিবার রাতে জকিগঞ্জের বারোঠাকুরী ইউনিয়নের আনন্দপুর এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা নিয়ে সমবেত হয়ে গোপন বৈঠক করছে, এমন খবরে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে পালিয়ে যায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

 

পরবর্তীতে ভোররাতের দিকে পুলিশ অভিযান চালিয়ে জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসাইন লিমনের হাসিতলা গ্রামের বাড়ি থেকে চারজনকে আটক করে। আটককৃতরা হলেন ইমরান হোসাইন লিমনের বাবা ফারুক আহমদ (৬০), ছাত্রলীগ নেতা আবু সুফিয়ান (২০), অয়ন দাস (২৩) এবং রুহুল আমিন (১৯)।

 

পুলিশ জানায়, আটককৃত আসামিরা বারোঠাকুরী ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের সক্রিয় কর্মী।

 

Manual2 Ad Code

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আটক চারজনসহ মোট ৬ জনের নাম উল্লেখ করে এবং আরও ২০ থেকে ৩০ জনকে অজ্ঞাতনামা আসামি দেখিয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেছে। এজাহারনামীয় বাকি দুই আসামি হলেন জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসাইন লিমন (২৮) এবং তাঁর ছোট ভাই রেদওয়ান আহমদ জুমন (২৫)।

Manual8 Ad Code

 

রবিবার (২৯ নভেম্বর) আটককৃতদের এ মামলায় গ্রেফতার দেখিয়ে জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে ম্যাজিস্ট্রেট ইব্রাহিম সরকারের আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা জকিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. আলাউদ্দিন আদালতে দাখিল করা প্রতিবেদনে উল্লেখ করেন, গ্রেফতারকৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদ করা হলে, তারা পুলিশকে জানায়, লন্ডনে অবস্থানরত নিষিদ্ধঘোষিত সংগঠন জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন লিমনের অর্থায়নে তার ছোট ভাই রেওয়ান হোসেন জুমনের মাধ্যমে জকিগঞ্জ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের নির্দেশনায় সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা, সংহতি ও জননিরাপত্তা বিপন্ন করার উদ্দেশ্যে এবং জনসাধারণের মধ্যে ব্যাপক আতংক সৃষ্টি করে ক্ষতিসাধন এবং সরকারের ধারাবাহিক উন্নয়নে বাধ্যগ্রস্ত করার লক্ষ্যে বেআইনীভাবে একত্রে সমবেত হয়ে অগ্নিসংযোগের মাধ্যমে নাশকতামূলক ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার জন্য একত্রিত হয়েছিল। প্রাথমিক তদন্তে গ্রেফতার ব্যক্তিরা ঘটনার সঙ্গে সম্পৃক্ততার তথ্য-প্রমাণ পাওয়া গেছে।

 

Manual4 Ad Code

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক জানান, গ্রেফতার আসামিরা নিষিদ্ধঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের সক্রিয় কর্মী। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জকিগঞ্জে যেকোনো ধরনের নাশকতার চেষ্টা করা হলে পুলিশ কঠোরভাবে দমন করবে।

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com