• সিলেট, রাত ১১:০৩, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

বাদামবাগিচা থেকে কামালকে ধরলো পুলিশ, অতঃপর…

admin
প্রকাশিত নভেম্বর ২৮, ২০২৫
বাদামবাগিচা থেকে কামালকে ধরলো পুলিশ, অতঃপর…

Manual3 Ad Code

বাদামবাগিচা থেকে কামালকে ধরলো পুলিশ, অতঃপর…

নিজস্ব প্রতিবেদক

সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ৩২ পিস ইয়াবা বড়িসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৭ নভেম্বর) রাত প্রায় পৌণে ১২ টার দিকে তাকে গ্রেফতকার করা হয়।

 

গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ কামাল হোসেন (৩৫)। তিনি মৌলভীবাজার জেলার জুড়ি থানার দিলখুশ এলাকার হানিফ মিয়ার ছেলে। বর্তমানে তিনি বাদামবাগিচা ৪ নম্বর রোডের মামুন মিয়ার কলোনীতে বসবাস করছিলেন।

Manual2 Ad Code

 

Manual8 Ad Code

পুলিশ জানায়, মঙ্গলবার (২৭ নভেম্বর) রাত প্রায় পৌণে ১২ টার দিকে আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) শেখ মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ এয়ারপোর্ট থানাধীন বাদামবাগিচা ৪ নম্বর রোডের মামুন মিয়ার কলোনীর সামনে এ অভিযান পরিচালনা করে মোঃ কামাল হোসেন (৩৫) গ্রেফতার করা হয়। এ সময় তাকে তল্লাশী করে তার হেফাজত থেকে ৩২ (বত্রিশ) পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।

Manual7 Ad Code

 

Manual5 Ad Code

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি উত্তর) ও মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘উক্ত ঘটনার বিষয়ে এয়ারপোর্ট থানার মামলা নং-২৫,তারিখ-২৮/১১/২০২৫খ্রিঃ,ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) এর সারণীর ১০(ক) রুজু হয়। আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।’

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com