• সিলেট, রাত ৮:১৬, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বিএনপি নেতা সমছুকে সিলেট ওসমানী বিমানবন্দরে সংবর্ধনা

admin
প্রকাশিত জুন ২৮, ২০২৬
বিএনপি নেতা সমছুকে সিলেট ওসমানী বিমানবন্দরে সংবর্ধনা

Manual2 Ad Code

বিএনপি নেতা সমছুকে সিলেট ওসমানী বিমানবন্দরে সংবর্ধনা

প্রেস বিজ্ঞপ্তি

Manual1 Ad Code

যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ-সভাপতি, সিলেট বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক এবং কিংবদন্তি সাবেক ছাত্রনেতা আব্দুল কাদির সমছু সংক্ষিপ্ত যুক্তরাজ্য সফর শেষে স্বদেশে প্রত্যাবর্তন করায় তাঁকে সংবর্ধনা প্রদান করা হয়।

শুক্রবার (২৬ জুন) সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিএনপি, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এই সংবর্ধনা প্রদান করা হয়।

Manual2 Ad Code

ছাত্রদল নেতা ইশতিয়াক রহমান রাজুর নেতৃত্বে বিমানবন্দরে মোটরসাইকেল শোভাযাত্রার আয়োজন করা হয়। আব্দুল কাদির সমছু বিমানবন্দর থেকে বের হওয়ার পর শত শত মোটরসাইকেলের এই বহর তাঁকে প্রটোকল দিয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসায় নিয়ে আসে।

Manual1 Ad Code

এসময় উপস্থিত ছিলেন- যুবদল নেতা রনি, রকি, খাইরুল, রাসেল, পারভেজ, শাহিন, ফারহান, সিদ্দিক, জামিল, সোয়েব, নাহিদ সহ সিলেট জেলা ও মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অভ্যর্থনা শেষে আব্দুল কাদির সমছু নেতাকর্মীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে রাজপথে কাজ করে যাওয়ার আহ্বান জানান।

Manual2 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com