• সিলেট, সকাল ৮:১২, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ভারতীয় ভিসা নিয়ে বিশেষ বার্তা হাইকমিশনের

admin
প্রকাশিত জুলাই ৩, ২০২৬
ভারতীয় ভিসা নিয়ে বিশেষ বার্তা হাইকমিশনের

Manual8 Ad Code

ভারতীয় ভিসা নিয়ে বিশেষ বার্তা হাইকমিশনের
অনলাইন ডেস্ক

 

দুই বছর বন্ধ থাকার পর গত ২৮ জুন বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট বা পর্যটন ভিসা চালু করেছে ভারত। ভিসা চালুর পর থেকেই দেশের ভারতীয় ভিসা কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড় দেখা গেছে। এমন পরিস্থিতিতে ভিসা আবেদনকারীদের ধৈর্য ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন।

Manual3 Ad Code

শুক্রবার দুপুরে এক বার্তায় এ তথ্য জানিয়েছে ভারতীয় হাইকমিশন।

Manual6 Ad Code

বার্তায় বলা হয়, ‘বিভিন্ন উদ্দেশ্যে ভারত ভ্রমণ করতে ইচ্ছুক ব্যক্তিবর্গের কাছ থেকে পাওয়া বিপুল সাড়ায় আমরা সত্যিই উৎসাহিত।

আমরা আমাদের ভিসা পরিষেবাসমূহ বিস্তৃতকরণ এবং আবেদন প্রক্রিয়াকে আরও সাবলীল ও সুবিধাজনক করে তোলার লক্ষ্যে কাজ চালিয়ে যাচ্ছি, এই সময়ে আপনাদের ধৈর্য ও সহযোগিতার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।

ভারতীয় হাইকমিশন ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করতে এবং দুই দেশের দীর্ঘস্থায়ী বন্ধুত্বকে আরও নিবিড় করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

Manual7 Ad Code

এর আগে গত ২৫ জুন প্রায় দুই বছর পর বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা পুনরায় চালুর ঘোষণা দেন ঢাকায় নিযুক্ত নতুন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি জানান, ২৮ জুন থেকে ভারতের ট্যুরিস্ট ভিসা সুবিধা আবার চালু করা হবে।

ওই সময় তিনি জানান, পর্যায়ক্রমে ভারতের ভিসা কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক করা হবে। পাশাপাশি মানবিক দিক বিবেচনায় মেডিক্যাল ভিসা দ্রুত নিষ্পত্তির উদ্যোগও নেওয়া হয়েছে, যাতে চিকিৎসাপ্রত্যাশীরা সহজে সেবা পান।

Manual8 Ad Code

প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায় অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের মাধ্যমে পর্যটন ভিসার আবেদন জমা দেওয়া যাবে। পরবর্তী সময়ে দেশের অন্যান্য শহরের আইভ্যাক কেন্দ্রেও এ সেবা চালু করা হবে বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার।

বিডি-প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com