• সিলেট, সকাল ১১:৩০, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটের ‌‌‘হাজি কুটি মিয়া’য় অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টার!

admin
প্রকাশিত জুলাই ১৩, ২০২৬
সিলেটের ‌‌‘হাজি কুটি মিয়া’য় অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টার!

Manual7 Ad Code

সিলেটের ‌‌‘হাজি কুটি মিয়া’য় অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টার!

নিজস্ব প্রতিবেদক

সিলেটে ফার্মেসির পেছনে চলছিল অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টার। তবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা সেটি বন্ধ করে দিয়েছেন। নাম হাজি কুটি মিয়া ফার্মেসি।

 

সোমবার (১৩ জুলাই) বিকালে অভিযান চালিয়ে সেটি বন্ধ করা হয়।

 

Manual1 Ad Code

জানা গেছে, সিলেট শহরতলীর টুকেরবাজার সুনামগঞ্জ রোডে হাজি কুটি মিয়া ফার্মেসিতে চেম্বার করেন ডা. খলিলুর রহমান নামের একজন এমবিবিএস ডাক্তার। তার বিশাল সাইনবোর্ড আছে। তবে ফার্মেসির পেছনে সাইনবোর্ডহীন একটি ডায়াগনস্টিক সেন্টারের অস্তিত্বের কথা দীর্ঘদিন থেকে শোনার পর অভিযান অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টারের ব্যাপারে হাজি কুটি মিয়ার ফার্মেসি কর্তৃপক্ষ সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেন নি। তাই আপাতত সেটি বন্ধ করে দিয়েছেন তারা।

 

 

এ প্রসঙ্গে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আরিফ মিয়া জানান, আমরা আপাতত সেটি সিলগালা করে এসেছি। এক সপ্তাহের মধ্যে তারা অনুমোদনের কাগজপত্র দেখাতে পারলে সেটি আবার খুলে দেওয়া হবে।

Manual7 Ad Code

 

Manual8 Ad Code

 

তিনি আরও জানান, ফিজিশিয়ান স্যাম্পল প্রদর্শন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় এই ফার্মেসিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

Manual1 Ad Code

তবে ওই ফার্মেসির একজন কর্মকর্তা মোবাইলে সিলেটভিউকে জানিয়েছেন, আমাদের অনুমোদন আছে। টেকনিশিয়ানকে উপস্থিত না পেয়ে এবং আরও কিছু ত্রুটির কারণে এক সপ্তাহের জন্য সেটি বন্ধ করেছেন তারা।

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com