• সিলেট, রাত ১:৩২, ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

জ্বালানিখাতে সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা করল বাংলাদেশ ও রাশিয়া

admin
প্রকাশিত জুলাই ২২, ২০২৬
জ্বালানিখাতে সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা করল বাংলাদেশ ও রাশিয়া

Manual8 Ad Code

জ্বালানিখাতে সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা করল বাংলাদেশ ও রাশিয়া
অনলাইন ডেস্ক

 

বাংলাদেশ ও রাশিয়া আজ বিশেষ করে জ্বালানি খাতসহ দু’দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা এবং সম্পর্ক আরও গভীর করার ব্যাপারে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

Manual6 Ad Code

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফিলিপাইনের ম্যানিলায় অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং তার রুশ প্রতিপক্ষ সের্গেই লাভরভ নিজ নিজ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

Manual6 Ad Code

বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

আলোচনার সময় দুই পররাষ্ট্রমন্ত্রী জ্বালানি খাতে সহযোগিতার ওপর বিশেষ জোর দিয়ে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বিদ্যমান সহযোগিতা পর্যালোচনা করেন।

Manual3 Ad Code

উভয়পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রগুলোতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও বাড়ানোর উপায় নিয়েও মতবিনিময় করেছে।

লাভরভ বৈঠককালে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন।

Manual3 Ad Code

রুশ পররাষ্ট্রমন্ত্রী নবগঠিত বাংলাদেশ-রাশিয়া সংসদীয় মৈত্রী গোষ্ঠীকেও স্বাগত জানিয়েছেন এবং দুই দেশের মধ্যে আইন প্রণয়ন সংক্রান্ত সহযোগিতাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার একটি উপায় হিসেবে এই উদ্যোগের প্রশংসা করেছেন।

উভয় পক্ষ অব্যাহত যোগাযোগের মাধ্যমে বাংলাদেশ-রাশিয়া সহযোগিতা আরও জোরদার করতে এবং দীর্ঘস্থায়ী দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিতে একমত হয়েছে।

সূত্র : বাসস

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com