• সিলেট, রাত ৯:৫৬, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে একদিনে ১৫ জনের ডে ঙ্গু শনাক্ত

admin
প্রকাশিত নভেম্বর ৩০, ২০২৫
সিলেটে একদিনে ১৫ জনের ডে ঙ্গু শনাক্ত

Manual5 Ad Code

সিলেটে একদিনে ১৫ জনের ডে ঙ্গু শনাক্ত

Manual3 Ad Code

অনলাইন ডেস্ক

Manual3 Ad Code

 

Manual1 Ad Code

সিলেটে ডেঙ্গুর প্রকোপ যেন থামছেই না। সিলেটে গত চব্বিশ ঘণ্টায় ১৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। নভেম্বর মাসে একদিনে শনাক্তের দিক থেকে এটিই সর্বোচ্চ। সিলেট স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, নভেম্বর মাসে সিলেটে মোট ১৬৭ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৩ জন রোগী ভর্তি আছেন। এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সর্বোচ্চ ৭ জন করে রোগী ভর্তি আছেন। এছাড়া হবিগঞ্জে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে ৬ জন, সুনামগঞ্জে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে ২ জন ও সিলেটে নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন রোগী ভর্তি আছেন বলে জানা যায়।

Manual7 Ad Code

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে জানুয়ারি থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে ৪৮২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে হবিগঞ্জে সর্বোচ্চ ২৩৮ জনসহ মৌলভীবাজারে ৯৫ জন সিলেটে ৭৮ জন ও সুনামগঞ্জে ৭১ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। উল্লেখ্য, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত সুনামগঞ্জে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে ১ জন ও সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১ জনের প্রাণহানী ঘটেছে।

বিশেষজ্ঞদের মতে, ডেঙ্গু জীবানু বহনকারী এডিস মশার জেনেটিক বৈশিষ্টের পরিবর্তন ঘটেছে। অন্যান্য বছর এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ থাকলেও এ বছর নভেম্বর শেষেও ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমছে না। এছাড়া পূর্বে এ মশা শুধু দিনে কামড়ালেও এখন দিনে বা রাতে যেকোন সময়েই কামড়াচ্ছে। তাই ডেঙ্গু থেকে বাঁচতে বাসা-বাড়ি ও চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখাসহ দিনে-রাতে যেকোন সময় ঘুমানোর সময়ই মশারি ব্যবহারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com