• সিলেট, রাত ১২:১২, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

উত্তরাঞ্চলসহ সারাদেশে সুষম উন্নয়ন করবে সরকার: বিদ্যুৎমন্ত্রী

admin
প্রকাশিত জুলাই ২৫, ২০২৬
উত্তরাঞ্চলসহ সারাদেশে সুষম উন্নয়ন করবে সরকার: বিদ্যুৎমন্ত্রী

Manual5 Ad Code

বগুড়াকে বিভাগ ঘোষণার দাবি
উত্তরাঞ্চলসহ সারাদেশে সুষম উন্নয়ন করবে সরকার: বিদ্যুৎমন্ত্রী

অনলাইন ডেস্ক

 

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এমপি বলেছেন, জামায়াত জান্নাতের মিথ্যা প্রলোভন দিয়েও মানুষের মন গলাতে পারেনি। দেশের জনগণ ভোট দিয়ে বিএনপিকে দায়িত্ব দিয়েছে। সরকার পিছিয়ে পড়া উত্তরাঞ্চলের উন্নয়নসহ পুরো দেশে সুষম উন্নয়ন করবে।

তিনি আরও বলেন, ইতিহাসকে বিকৃতি করার একমাত্র দল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। তারা নিজেদের মতো ইতিহাস তৈরি করে। সব ইতিহাস ভুলে গিয়ে ফ্যাসিস্ট হাসিনা সরকার ঈর্ষান্বিতভাবে উত্তরাঞ্চলকে উন্নয়ন বঞ্চিত করেছে। আওয়ামী লীগের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা থেকে দেশকে টেনে তোলার জন্য কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বগুড়া ইতিহাস চর্চা ও গবেষণা কল্যাণ সংস্থার আয়োজনে শনিবার (২৫ জুলাই) সকালে বগুড়ার একটি কনভেনশন সেন্টারে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিদ্যুৎমন্ত্রী বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে। সেই মুক্তিযুদ্ধের পর ক্ষমতায় এসেই আওয়ামী লীগ আরও বড় বৈষম্য তৈরি করেছে।

Manual2 Ad Code

তিনি আরও বলেন, দেশে বিদ্যুৎ ঘাটতি দূর করতে আগামী ৫ বছরে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। সেই সাথে পুরো দেশে সোলার প্যানেল ছড়িয়ে দেয়ার কাজও শুরু হয়েছে।

বগুড়ার প্রবীণ বুদ্ধিজীবী ডা. সিএম ইদরিস-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

এদিকে, দীর্ঘ প্রায় দুই দশক ধরে উন্নয়ন বৈষম্য, অবকাঠামোগত সীমাবদ্ধতা, শিল্পায়নের ধীরগতি এবং কর্মসংস্থানের সংকটে পিছিয়ে ছিল উত্তরাঞ্চলের পাঁচ জেলা। এসব জেলা হলো বগুড়া, সিরাজগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ ও গাইবান্ধা। এ অঞ্চলের উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন, বিদ্যমান সমস্যা চিহ্নিতকরণ এবং সম্ভাবনাকে কাজে লাগিয়ে সমন্বিত উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে ‘উত্তরাঞ্চলের পাঁচটি জেলার উন্নয়ন প্রেক্ষিত: সমস্যা, সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

Manual3 Ad Code

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, দুর্নীতি নেই, অর্থপাচার নেই, উন্নয়ন কেন হচ্ছে—এটাই এখন কিছু মানুষের কাছে বড় অপরাধ হয়ে দাঁড়িয়েছে। উত্তরাঞ্চলের এই পাঁচটি জেলা দীর্ঘ ২০ বছর অবহেলার শিকার ছিল। এসব জেলার উন্নয়নে বর্তমান সরকার পরিকল্পিতভাবে কাজ করছে। পর্যায়ক্রমে এ অঞ্চলের সব উন্নয়ন চাহিদা পূরণ করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান পুরো দেশের সুষম উন্নয়ন করতে বদ্ধ পরিকর। তিনি এ অঞ্চলের উন্নয়নের জন্য মুখপাত্র হিসাবে কাজ করার জন্য প্রধান অতিথি ইকবাল হাসান মাহমুদ টুকুকে অনুরোধ জানান।

Manual4 Ad Code

জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের বঞ্চনা দূর করতে সরকার সুষম উন্নয়ন করতে চায়।

এতে আরও বক্তব্য রাখেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মুহিত তালুকদার, নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ইকরামুল বারী টিপু, নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম, গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মাজেদুর রহমান, গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল করিম, গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য আবুল কাওছার নজরুল ইসলাম, গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য আব্দুল ওয়ারেস, জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান সাইদ, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আইনুল হক, বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম,আর ইসলাম স্বাধীন, বগুড়া জেলা পরিষদের প্রশাসক একে এম আহসানুল হক তৈয়ব জাকির এবং টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বেগম বগুড়া সদর উজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টিএমএসএস’র উপনির্বাহী পরিচালক রোটা. ডা. মতিউর রহমান ও সিনিয়র সাংবাদিক সৈয়দ ফজলে রাব্বী ডলার। অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২৫জন স্বনামধন্য অধ্যাপক ও গবেষক অংশ নেন। সেমিনারে গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মাজেদুর রহমান প্রশাসনিক বিকেন্দ্রীকরণের স্বার্থে বগুড়া বিভাগ গঠনের দাবি জানান।

Manual4 Ad Code

এসময় বক্তারা বলেন, উত্তরাঞ্চলের পাঁচ জেলার কৃষি, শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন ও মানবসম্পদের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এসব সম্ভাবনাকে কাজে লাগাতে শিল্পায়ন, আধুনিক যোগাযোগ ব্যবস্থা, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি এবং কর্মসংস্থান বৃদ্ধিতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের বিকল্প নেই। একই সঙ্গে আঞ্চলিক বৈষম্য দূর করে দেশের সুষম উন্নয়ন নিশ্চিত করতে উত্তরাঞ্চলকে বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তারা।

বিডি-প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com