• সিলেট, রাত ১২:১২, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

পরবর্তী রাষ্ট্রপতি মনোনয়ন নিয়ে যা জানালেন মির্জা ফখরুল

admin
প্রকাশিত জুলাই ২৫, ২০২৬
পরবর্তী রাষ্ট্রপতি মনোনয়ন নিয়ে যা জানালেন মির্জা ফখরুল

Manual7 Ad Code

পরবর্তী রাষ্ট্রপতি মনোনয়ন নিয়ে যা জানালেন মির্জা ফখরুল
অনলাইন ডেস্ক

Manual3 Ad Code

 

Manual8 Ad Code

মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চললেও বিএনপি এখনই কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Manual5 Ad Code

তিনি বলেন, এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সভায় আলোচনা হবে। সংবিধান অনুযায়ী দল যে সিদ্ধান্ত নেবে, সেটিই চূড়ান্ত হবে।

রাষ্ট্রপতি পদে তাঁর নিজের নাম আলোচনায় থাকার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘আমি বলছি যে আমাদের মিটিং হবে। মিটিংয়ের পর সংবিধান অনুযায়ী যে সমস্ত নিয়ম আছে, সেগুলো মেনে দল যা সিদ্ধান্ত নেবে, সেটিই চূড়ান্ত।’

Manual1 Ad Code

এর আগে মো. সাহাবুদ্দিন পদত্যাগ করায় সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। সংবিধান অনুযায়ী, পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে।

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com