• সিলেট, সকাল ৮:১৩, ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আবারও বাড়তে পারে বৃষ্টি

admin
প্রকাশিত জুলাই ৩১, ২০২৬
আবারও বাড়তে পারে বৃষ্টি

Manual2 Ad Code

আবারও বাড়তে পারে বৃষ্টি

Manual1 Ad Code

অনলাইন ডেস্ক

Manual6 Ad Code

 

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের কয়েকটি স্থানে মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণেরও পূর্বাভাস দেওয়া হয়েছে।

Manual4 Ad Code

বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, ছত্তিশগড় ও আশপাশের এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিমমুখী হয়ে একই অঞ্চলে অবস্থান করছে। এটি ধীরে ধীরে আরও পশ্চিমে সরে গিয়ে দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে এর প্রভাব মাঝারি পর্যায়ে রয়েছে।

এর ফলে রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের অনেক স্থানে অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

Manual4 Ad Code

এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণের সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এ সময় দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে রাতের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন হবে না বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসেও বৃষ্টির ধারা অব্যাহত থাকার ইঙ্গিত দেওয়া হয়েছে। এ সময়ে রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

একই সময়ে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণের আশঙ্কা রয়েছে। এ সময় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

উল্লেখ্য, সাম্প্রতিক টানা বৃষ্টির কারণে দেশের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাই নতুন করে ভারি বৃষ্টির পূর্বাভাসে নিচু এলাকাগুলোতে দুর্ভোগ বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বিডি-প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com