• সিলেট, সকাল ৯:০৩, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় মাহবুবের উদ্যোগে দোয়া মাহফিল

admin
প্রকাশিত ডিসেম্বর ১, ২০২৫
খালেদা জিয়ার সুস্থতা কামনায় মাহবুবের উদ্যোগে দোয়া মাহফিল

Manual8 Ad Code

খালেদা জিয়ার সুস্থতা কামনায় মাহবুবের উদ্যোগে দোয়া মাহফিল

প্রেস বিজ্ঞপ্তি

 

Manual2 Ad Code

 

Manual5 Ad Code

বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা কামনায় সিলেট মহানগর ছাত্রদলের সাবেক তথ্য গবেষণা সম্পাদক ও ৪নং ওয়াড ছাত্রদলের সাবেক আহবায়ক ওমর মাহবুবের উদ্যোগে পেশাজীবিদের নিয়ে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

রবিবার (৩০ নভেম্বর) সকালে নগরীর হাউজিং এস্টেটস্থ দারুল মাকাম হিফজুল কোরআন মাদ্রাসা ও নূরানী কিন্ডারগার্টেনে এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি বিভাগের প্রফেসর নুর উদ্দিন আহমদ, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রীয় কমিটির শিক্ষক সমিতির সভাপতি ওয়েছ আহমদ চৌধুরী, হাউজিং এস্টেট নাগরিক কমিটির ৪নং ওয়ার্ডের সভাপতি জাহিদুর রেজা চৌধুরী, বিমানবন্দর থানা বিএনপির নেতা আমিন পারভেজ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য জাকারিয়া আহমদ সালাউদ্দিন সাকের, বিমানবন্দর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য জাহিদ হাসান পাভেল, সমাজসেবী কবির চৌধুরী প্রমুখ।

Manual1 Ad Code

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ূ কামনায় মোনাজাত পরিচালনা করেন অত্র মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল হামিদ।

Manual7 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com