• সিলেট, রাত ১১:০৩, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

যাত্রীবাহী বাস থেকে ২ জনকে গ্রে ফ তা র করল সিলেট র‌্যাব

admin
প্রকাশিত জুলাই ২৭, ২০২৬
যাত্রীবাহী বাস থেকে ২ জনকে গ্রে ফ তা র করল সিলেট র‌্যাব

Manual8 Ad Code

যাত্রীবাহী বাস থেকে ২ জনকে গ্রে ফ তা র করল সিলেট র‌্যাব

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৮ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। রবিবার (২৬ জুলাই) দিবাগত রাত আনুমানিক সোয়া ২টার দিকে অভিযান দিয়ে তাদের গ্রেফতার করা হয়।

 

Manual6 Ad Code

গ্রেফতারকৃতরা হলেন- হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার খৈগাও এলাকার মো. গিয়াস উদ্দিনের ছেলে মো. রায়হান উদ্দিন (২৫) ও খুলনা জেলার ফুলতলা থানার শিরোমনি দক্ষিন পাড়া এলাকার দুলাল খানের ছেলে মো. রায়হান উদ্দিন খান মিঠু (৩৬)।

 

Manual8 Ad Code

র‌্যাব জানায়, র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জের একটি আভিযানিক দল হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানাধীন অলিপুর রেল ক্রসিংয়ের দিকে মাদকের চালান আসছে এমন খবরে বাস স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় শায়েস্তাগঞ্জ বাস স্ট্যান্ড এলাকায় একটি যাত্রীবাহী বাস সিগন্যাল দিয়ে থামিয়ে বাসের ভেতরে তল্লাশী করাকালে ০২ জন ব্যক্তি সিট থেকে উঠে কৌশলে গাড়ী থেকে নেমে পালানোর চেষ্টাকালে তাদের আটক করা হয়। পরবর্তীতে তাদের হেফাজতে থাকা তাদের ব্যবহৃত ধূসর ও বেগুনী কালারের ব্যাগের ভিতর হতে ২টি পোটলা নীল রঙয়ের পলিথিন ও খাকি রঙয়ের স্কচ টেপ দ্বারা মোড়ানো অবস্থায় ৮ কেজি গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

 

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ‘পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মাদকদ্রব্য আইন, ২০১৮ খ্রি. এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় ও জব্দকৃত আলামত হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।’

 

Manual5 Ad Code

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com