• সিলেট, রাত ৮:৩৮, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে চায়ের দোকানে বসে উত্তরপত্র মূল্যায়ণ, অতঃপর..

admin
প্রকাশিত আগস্ট ২, ২০২৬
সিলেটে চায়ের দোকানে বসে উত্তরপত্র মূল্যায়ণ, অতঃপর..

Manual7 Ad Code

সিলেটে চায়ের দোকানে বসে উত্তরপত্র মূল্যায়ণ, অতঃপর..

নিজস্ব প্রতিবেদক

Manual4 Ad Code

সিলেটে চায়ের দোকানে বসে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে দিতে এইচএসসি পরীক্ষার খাতা মূল্যায়ণ করছিলেন শিক্ষক। খবর পেয়ে সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াসমিনের নেতৃত্বে অভিযান চালিয়ে সাড়ে ৫শ’ খাতা উদ্ধার করা হয়।

Manual7 Ad Code

শনিবার (১ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রধান ফটক সংলগ্ন একটি চায়ের দোকানে বসে ইকবাল হোসেন সোহান নামের ওই শিক্ষক উত্তরপত্র মূল্যায়নের কাজ করছিলেন। তিনি সিলেট নগরীর উপশহরস্থ মেট্রোসিটি ওমেন্স মডেল কলেজের প্রভাষক।

Manual6 Ad Code

সিলেট শিক্ষাবোর্ডের সচিব অধ্যাপক চৌধুরী মামুন আকবর জানান, নিয়মবর্হিভ‚তভাবে ইকবাল হোসেন সোহান নামের ওই শিক্ষক চায়ের দোকানে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে এইচএসসি বাংলা বিষয়ের উত্তরপত্র মূল্যায়ন করছিলেন। খবর পেয়ে তার কাছ থেকে সাড়ে ৫শ’ উত্তরপত্র উদ্ধার করা হয়। এর মধ্যে দেড়শ’ উত্তরপত্রের মূল্যায়ন করা হয়ে গেছে এবং বাকি ৪শ’ মূল্যায়নের বাকি রয়েছে। অভিযুক্ত শিক্ষক ইকবাল হোসেন সোহানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। এছাড়া মেট্রোসিটি ওমেন্স কলেজ থেকেও তাকে শোকজ করা হয়েছে।

সিলেটভিউ২৪ডটকম

Manual1 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com