• সিলেট, রাত ৮:০৯, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে ‘দুই টাকায়’ দুপুরের খাবার খেল শতাধিক শ্রমজীবী

admin
প্রকাশিত আগস্ট ২২, ২০২৬
সিলেটে ‘দুই টাকায়’ দুপুরের খাবার খেল শতাধিক শ্রমজীবী

Manual3 Ad Code

সিলেটে ‘দুই টাকায়’ দুপুরের খাবার খেল শতাধিক শ্রমজীবী

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক

 

সিলেটের সুরমা নদীর তীরে সারিবদ্ধভাবে বসে আছেন শ্রমজীবীরা। তাদের সামনে খাবার পরিবেশনে ব্যস্ত একদল তরুণ-তরুণী। কার কী লাগবে- সেটা নিয়েই তাদের যেন ব্যস্ততার শেষ নেই। খাবার শেষে যখন টেবিল থেকে উঠছেন তখন শ্রমজীবী মানুষগুলোর মুখে তৃপ্তির ঢেকুর। প্রচণ্ড গরম আর ক্ষুধার্ত পেটে যেন তারা পেয়েছেন অপার প্রশান্তি। ভরপেট এই খাবার খেতে তাদের খরচ হয়েছে মাত্র দুই টাকা। আর দুই টাকার এই খাবারের আয়োজন করেছিল স্বেচ্ছাসেবী সংগঠন ‘নিঃস্বার্থ পরিবার’।

Manual8 Ad Code

 

Manual7 Ad Code

শনিবার (২২ আগস্ট) সুরমার উত্তরপাড়ে কিনব্রিজের নিচে গিয়ে এমন দৃশ্য দেখা গেছে। দুই ধাপে দুপুরের খাবার খান শত শ্রমজীবী ও ছিন্নমুল মানুষ। স্বেচ্ছাসেবী সংগঠনটির পক্ষ থেকে ভরপেট খাবার পেয়ে খুশি শ্রমজীবীরা। অন্যান্য সামাজিক সংগঠনগুলো এভাবে এগিয়ে আসলে অসহায় লোকজন অন্তত একবেলা খাবার নিয়ে ভাবতে হবে না বলে মন্তব্য তাদের।

Manual5 Ad Code

 

আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মুক্তাদীর কামালী দুর্জয় জানান, ২০১৮ সালের জানুয়ারি থেকে তারা ‘নিঃস্বার্থ পরিবার’র পক্ষ থেকে সমাজসেবামূলক কাজ করে আসছেন। শুরুতে তারা সুবিধাবঞ্চিত শিশুদের দুইটাকায় ঈদ ও শীতের কাপড় দিতেন। গেল কয়েক মাস থেকে দুই টাকায় দুপুরের খাবার খাওয়াচ্ছেন। বর্তমানে মাসে একবার খাওয়ানো হচ্ছে। হৃদয়বানদের সহযোগিতা পেলে প্রতিদিন এই খাবারের আয়োজন করার পরিকল্পনা রয়েছে সংগঠনের।’

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com