• সিলেট, বিকাল ৪:৪৩, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

বিশ্ব ঘুরে সিলেটের চা-বাগানের মেয়ের গল্প এখন দেখা যাবে বাংলাদেশে

admin
প্রকাশিত ডিসেম্বর ১, ২০২৫
বিশ্ব ঘুরে সিলেটের চা-বাগানের মেয়ের গল্প এখন দেখা যাবে বাংলাদেশে

Manual3 Ad Code

বিশ্ব ঘুরে সিলেটের চা-বাগানের মেয়ের গল্প এখন দেখা যাবে বাংলাদেশে

Manual5 Ad Code

অনলাইন ডেস্ক

Manual7 Ad Code

মাঠের ধুলো আর চা-বাগানের সবুজের ভেতর জন্ম নেওয়া ছোট্ট গল্পটি ছড়িয়ে পড়েছিল ইউরোপের পর্দায়, জয় করেছে বিশ্বের মর্যাদাপূর্ণ পুরস্কারও। সেই গল্প ‘নিশি’-এবার ফিরছে নিজের জন্মভূমিতে। ববাংলাদেশের দর্শকরা দেখতে পারবেন যুক্তরাষ্ট্রের সম্মানজনক এনভায়রনমেন্টাল মিডিয়া অ্যাসোসিয়েশন (এমা) অ্যাওয়ার্ড জয়ী প্রথম বাংলাদেশি চলচ্চিত্রটির বাংলাদেশ প্রিমিয়ারে।

প্রযোজনা সংস্থা ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া জানিয়েছে, ইউরোপীয় চলচ্চিত্র উৎসবের অংশ হিসেবে আগামী ৬ ডিসেম্বর বিকেল ৩টায় ঢাকার জার্মান কালচারাল সেন্টারে অনুষ্ঠিত হবে ‘নিশি’র বাংলাদেশ প্রিমিয়ার।

Manual5 Ad Code

গোলাম রাব্বানীর গল্পে ছবিটি যৌথভাবে নির্মাণ করেছেন গোলাম রাব্বানী ও জহিরুল ইসলাম। দেশের দর্শকদের সামনে ছবিটি ফিরে আসায় নির্মাতার আবেগও স্পষ্ট। তাঁর ভাষায়— ‘বিশ্বের নানা দেশে ছবিটা যাচ্ছে, পুরস্কারও পেয়েছে। কিন্তু বাংলাদেশের দর্শককে দেখাতে পারার আনন্দটাই সবচেয়ে বড়।’

‘নিশি’র গল্পের কেন্দ্রে রয়েছে চা-শ্রমিক পরিবারের এক নাবালিকা মেয়ের জীবনসংগ্রাম। পানির সংকটে তার পড়ালেখা থেমে যায়। সেই অসহায় অবস্থাকে পুঁজি করে বাড়িতে টিউবওয়েল বসিয়ে দেওয়ার লোভ দেখিয়ে তাকে বিয়ে করতে চায় কাঠ ব্যবসায়ী লালচাঁন। বাস্তবের মাটি ছুঁয়ে থাকা এই গল্পই সিনেমাটিকে আন্তর্জাতিক দর্শকের কাছেও পৌঁছে দিয়েছে নতুন মাত্রায়।

Manual8 Ad Code

চলচ্চিত্রটির সম্পাদনা, কালার ও সাউন্ডের চূড়ান্ত কাজ হয়েছে পোল্যান্ডের বিখ্যাত লজ ফিল্ম স্কুলে। চিত্রগ্রহণ করেছেন প্রতিষ্ঠানটির প্রাক্তনী নাতালিয়া পুসনিক।

সিলেটের একটি চা-বাগান ও আশপাশের এলাকায় শুটিং করা এই ছবিতে অভিনয় করেছেন স্থানীয় শ্রমিকদের সন্তান নিশি, বিশ্বজিৎ, গণেশ ও ভারতী।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com