• সিলেট, রাত ৪:৩৩, ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

মঙ্গলবার বাংলাদেশে আসছেন যুক্তরাষ্ট্রের প্যাসিফিক ফ্লিট কমান্ডার

admin
প্রকাশিত আগস্ট ৩, ২০২৬
মঙ্গলবার বাংলাদেশে আসছেন যুক্তরাষ্ট্রের প্যাসিফিক ফ্লিট কমান্ডার

Manual8 Ad Code

অ্যাডমিরাল স্টিভ কেলার

Manual4 Ad Code

 

মঙ্গলবার বাংলাদেশে আসছেন যুক্তরাষ্ট্রের প্যাসিফিক ফ্লিট কমান্ডার
অনলাইন ডেস্ক

 

Manual5 Ad Code

তিন দিনের সফরে মঙ্গলবার (৪ আগস্ট) বাংলাদেশে আসছেন যুক্তরাষ্ট্রের প্যাসিফিক ফ্লিটের কমান্ডার অ্যাডমিরাল স্টিভ কেলার।

আগামী বৃহস্পতিবার (৬ আগস্ট) পর্যন্ত সরকারি এই সফরে ঢাকায় অবস্থান করবেন তিনি।

ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত মুখপাত্র মারা বার্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

Manual2 Ad Code

বিবৃতিতে বলা হয়, সফরকালে অ্যাডমিরাল কেলার বাংলাদেশের জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। বৈঠকগুলোতে দীর্ঘদিনের যুক্তরাষ্ট্র-বাংলাদেশ প্রতিরক্ষা অংশীদারিত্ব এবং সামুদ্রিক নিরাপত্তা, মানবিক সহায়তা, দুর্যোগ মোকাবিলা ও পেশাগত সামরিক শিক্ষায় সহযোগিতা আরও সম্প্রসারণের সুযোগ নিয়ে আলোচনা হবে।

Manual7 Ad Code

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com